জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বাস-অটোরিকশা সংঘর্ষ

Advertisement

আজ মঙ্গলবার দুপুর ১২টায় হাটহাজারী উপজেলার চারিয়া ইজতেমার মাঠ সংলগ্ন খাগড়াছড়ি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও নাজিরহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শাহজাহান বলেন, ‘দুর্ঘটনাস্থলে এসেছি। রাস্তা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের মেডিকেলে পাঠাচ্ছি।’

অনলাইনে জন্মনিবন্ধন সনদে নাম-এর বিষয়ে নতুন নিয়ম

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘এখনো পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.