Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ৪০০ কেজির মিষ্টি কুমড়ায় নৌকা বানিয়ে ভাসালেন নদীতে
আন্তর্জাতিক

৪০০ কেজির মিষ্টি কুমড়ায় নৌকা বানিয়ে ভাসালেন নদীতে

By Saiful IslamApril 19, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : বিশাল একটি কুমড়ায় চেপে যদি কেউ নদী ভ্রমণে বের হন, কেমন লাগবে বলুন তো! সম্প্রতি অস্ট্রেলিয়ায় এমন কাণ্ড ঘটিয়েছেন অ্যাডাম ফারকুয়াসন নামের এক ব্যক্তি। এই কুমড়াভ্রমণের পর ফারকুয়াসন স্থানীয় বাসিন্দাদের কাছে পপাই বা পাম্পকিন ম্যান নাম পেয়ে যান।

৪০০ কেজির মিষ্টি কুমড়ায় নৌকা বানিয়ে ভাসালেন নদীতে

Advertisement

গেম অব থ্রোনসের চরিত্র টরমুন্ড জায়ান্টসবেনে অনুপ্রাণিত হয়ে ওই মিষ্টি কুমড়াটির নাম দেওয়া হয়েছিল টরমুন্ড। মার্ক পিককের বাগানে জন্মানো একটি কুমড়া অস্ট্রেলিয়ার রয়্যাল ইস্টার শোতে সবচেয়ে বড় কুমড়া হিসেবে নীল রিবন জেতে। অস্ট্রেলিয়ায় এই মৌসুমে জন্মানো সবচেয়ে বড় মিষ্টি কুমড়া এটি। ওজনে ৪০০ কেজি বা ১০ মণের বেশি। আর বিশাল এই কুমড়া দেখে পিককের বন্ধু অ্যাডাম ফারকুয়াসনের মাথায় খেলে যায় পাগলাটে এক চিন্তা। বন্ধুর কাছে জানতে চাইলেন, কুমড়াটা খামারের পশুদের খাবার হওয়ার আগে কি তিনি পেতে পারেন? স্বাভাবিকভাবেই আপত্তি করেননি পিকক।

এ তথ্য জানা যায়, মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) এক প্রতিবেদনে।

ফারকুয়াসনের কুমড়াটিকে গর্ত করে একটি নৌকায় পরিণত করেন। এটার নাম দেন সিনড্রেলা। তারপর নিউ সাউথ ওয়েলসের তুমুত নদীর ভাটিতে এক মাইল বইঠা বেয়ে চালান আজব নৌকাটি। এ সময় তীর ধরে হাজারখানেক দর্শক অনুসরণ করছিল তাকে।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে পিকক বলেন, এটি কুমড়াটির জন্য একটি চমৎকার বিদায় বলা যায়। এখানকার বাসিন্দারা টরমুন্ড নামের কুমড়াটিকে আরও একবার ভিন্ন রূপে দেখল।

ফারকুয়াসন জানান, তার এমন একটা কাণ্ড করার কারণ নিছক আনন্দ করা ও মানুষের মুখে হাসি ফোটানো। এটা আসলেই চমৎকার একটা ব্যাপার। অনেকবার এ নদীতে বইঠা বেয়ে ভ্রমণ করেছি। তবে তুমুত নদীতে ভ্রমণ করে এবারই সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি।

মিষ্টি কুমড়াটা এখন তার সত্যিকার কাজে ব্যবহার করা হবে, মানে পিককের গবাদিপশুর খাবার হবে এটি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa