Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ চিনিকলে বৈষম্যবিরোধী ছাত্রদের যাওয়ার কথা শুনে পালালেন এমডি
খুলনা বিভাগীয় সংবাদ

চিনিকলে বৈষম্যবিরোধী ছাত্রদের যাওয়ার কথা শুনে পালালেন এমডি

By Saiful IslamDecember 11, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলে বৈষম্যবিরোধী ছাত্রদের যাওয়ার কথা শুনে পালিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম।

চিনিকলে বৈষম্যবিরোধী ছাত্রদের যাওয়ার কথা শুনে পালালেন এমডি

Advertisement

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা চিনিকলটির অফিস কক্ষে যান। এ সময় অফিসে উপস্থিত ছিলেন না ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম।

জানা গেছে, ১৯৬৫ সালে স্থাপিত দক্ষিণবঙ্গের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকল। অনিয়ম-দুর্নীতির কারণে প্রতিষ্ঠার পর থেকে লোকসানের বোঝা নিয়েই চলছে চিনিকলটি। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে অবৈধ নিয়োগের মাধ্যমে ১৩৭ জন শ্রমিককে কাজে নেওয়া ও ২৪ জনের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে পদোন্নতির নামে টাকা আত্মসাতের খবর প্রকাশিত হলে সোমবার দুপুর ১২টার দিকে চিনিকলের অফিসে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। কিন্তু সেখানে ছাত্ররা যাওয়ার আগেই চিনিকলটির ব্যবস্থাপনা পরিচালক অফিস থেকে বেরিয়ে যান। এরপর চিনিকলটির অর্থ বিভাগের ব্যবস্থাপক হিরন্ময় বিশ্বাসের সাথে কথা বলেন শিক্ষার্থীরা। এরপর মুঠোফোনে ছাত্ররা ব্যবস্থাপনা পরিচালককে অফিসে আসার অনুরোধ জানালে তিনি আসতে অস্বীকৃতি জানান। প্রায় ১ ঘণ্টা অফিসে অবস্থান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।

ঝিনাইদহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক হুসাইন আহমেদ জানান, দক্ষিণবঙ্গের একটি বড় প্রতিষ্ঠান আমাদের এই সুগার মিল। বছরের পর বছর এই চিনিকলে শুধু লোকসানই দেখানো হয়। একটা অবৈধ নিয়োগ নিয়ে চিনিকলে পক্ষে-বিপক্ষে দ্বন্দ্ব চলছে। ৫ আগস্টের পর সারাদেশে সংস্কারের ছোঁয়া লেগেছে। কিন্তু এই চিনিকলে সংস্কারের কোন ছোঁয়াই লাগেনি। মিলের এমডি আগেও যেভাবে কাজ করেছেন এখনও সেভাবে কাজ করে যাচ্ছেন। কোন কিছুরই তোয়াক্কা করছেন না। সুগার মিলের এমডি এবং শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল এই মিলটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন।

তিনি আরো বলেন, মিলটি যেন ভালোভাবে চলে এসব বিষয়ে কথা বলতে আমরা তার অফিসে আসি। কিন্তু আমাদের আসার খবর পেয়ে এমডি পালায়। তিনি আশেপাশেই আছেন কিন্তু এখানে আসছেন না। ফোনেও কথা বলেছি কিন্তু এখানে আসতে কোনভাবেই রাজি না।

এ ব্যাপারে মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম জানান, তিনি একটা মিটিংয়ে ছিলেন। এজন্য তাদের সাথে দেখা করতে পারেননি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

July 21, 2026
Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

July 21, 2026
কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

July 21, 2026

Latest News

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

poltry

আইওটি প্রযুক্তিতে যশোরে মুরগি চাষে নতুন বিপ্লব

ছিনতাইকারী

২১ বছর পর শাস্তি পেলো দুই ছিনতাইকারী, ফাঁসির আদেশ

পেঁয়াজ চাষীরা

চরম লোকসানের মুখে রাজবাড়ীর পেঁয়াজ চাষীরা

Chor

শাস্তি হিসেবে চোরকে ১০০ রাকাত নামাজ পড়ালো জনতা

নীলফামারী সাংবাদিক ফোরাম

নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি মুফদি আহমেদ, সাধারণ সম্পাদক হাসান মেজর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa