Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home হেলিকপ্টারে চড়ে ঘরে এলো নববধূ
ঢাকা বিভাগীয় সংবাদ

হেলিকপ্টারে চড়ে ঘরে এলো নববধূ

By Shamim RezaOctober 28, 20222 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বাবা-মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করে নববধূকে নিয়ে বাড়ি এলেন বর। এমন ঘটনা ঘটেছে মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের উত্তর দুধখালী গ্রামে। কয়েক বছর আগে হেলিকপ্টারে পুত্রবধূকে ঘরে তোলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

নববধূ

সেই ভিডিও দেখে পিতার শখ জাগে ছেলের বউকে হেলিকপ্টারে করে ঘরে তোলার। সাধ থাকলেও সাধ্য হয়ে না উঠার কারণে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে পিতা-মাতাকে। অবশেষে দীর্ঘদিন অপেক্ষার পর সেই আশা পূর্ণ হলো ইদ্রিস তালুকদার ও রোকেয়া বেগমের।

শুক্রবার দুপুরে হেলিকপ্টারে পুত্রবধূকে নিয়ে বাড়ি আসেন তার ছোট ছেলে দাদন তালুকদার। এ দৃশ্য দেখতে তাদের বাড়িতে হাজারও মানুষের ভিড় জমে যায়।

পরিবার সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার ইদ্রিস আলী তালুকদার ও রোকেয়া বেগম কয়েক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন হেলিকপ্টারে পুত্রবধূ বাড়িতে আনার একটি দৃশ্য। সেই থেকে তারা স্বপ্ন দেখেন হেলিকপ্টারে করে ছেলের বউকে বাড়িতে আনার।

ইদ্রিস আলী তালুকদারের ৮ সন্তানের মধ্যে ছোট ছেলে দাদন। পেশায় একজন ব্যাংকার। সামাজিক নীতি মেনে মিরপুর বাংলা কলেজের রসায়ন বিভাগের প্রভাষক রুমানা শবনমের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। বাবা-মায়ের সেই শখ পূরণ করতে ঢাকা থেকে নিজ বাড়িতে হেলিকপ্টারে চড়ে আসেন নবদম্পতি। এ সময় আশপাশের কয়েক গ্রামের হাজারও মানুষ জড় হন এ দৃশ্য দেখতে।

স্থানীয় শফিকুল ইসলাম বলেন, গ্রামের মানুষ এত কাছে থেকে কোনদিন হেলিকপ্টার দেখতে পায়নি। দাদনের বিবাহ উপলক্ষে হেলিকপ্টার গ্রামে আসায় গ্রামবাসী আনন্দিত ও গর্বিত।

বরের মেজো ভাই শাহীন বলেন, তার ছোটভাই বাবা-মায়ের স্বপ্ন পূরণ করার জন্য হেলিকপ্টার করে বউ নিয়ে গ্রামে আসে। এতে একদিকে তার ছোট ভাই বাবা মায়ের স্বপ্নটা পূরণ করেছে অন্যদিকে গ্রামবাসীও হেলিকপ্টার দেখে আনন্দ পেয়েছেন।

বনবধূ রুমানা শবনম বলেন, তার স্বামী আজ বাবা-মায়ের স্বপ্ন পূরণ করেছে। পাশাপাশি অনেক ভালো লাগছে নতুন এক অভিজ্ঞতায়। গ্রামবাসী আমাদের বরণ করে নেওয়াটাও অনেক উপভোগ করেছি আমরা।

দাদন তালুকদার বলেন, আমরা ৮ ভাই বোন। ছোট ছেলে হিসেবে বাবা মায়ের শখ পূরণ করতে হলো। তাই ঘণ্টায় ১ লাখ টাকা হিসেবে হেলিকপ্টারটি ভাড়া করে স্ত্রীকে ঘরে এনে বাবা মায়ের শখ পূরণ করতে পেরেছি।

সূর্য গ্রহণের পর দেখা গেল সূর্যের হাসিমুখ, তুমুল ভাইরাল ছবি

দাদনের পিতা ইদ্রিস আলী তালুকদার বলেন, এক সময় পরিবারের মাঝে আমরা আলোচনা করতাম এক ছেলের বউ হেলিকপ্টারে বাড়িতে আনব। সে কথা মনে রেখে ছেলে বাড়িতে হেলিকপ্টারে বউ এনেছে। মনে খুব শান্তি পেয়েছি। আর কোন শখ বাকি নাই।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
এলো ঘরে চড়ে ঢাকা নববধূ বিভাগীয় সংবাদ হেলিকপ্টারে হেলিকপ্টারে চড়ে নববধূ
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

February 5, 2026
Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

February 4, 2026
Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

February 4, 2026
Latest News
Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

বিদ্যুৎ থাকবে না

আগামীকাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.