Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ খুলনা মা–বাবা জানতেনই না, ছেলেকে খুঁজছেন ‘খুনি’কে নিয়ে
খুলনা বিভাগীয় সংবাদ

মা–বাবা জানতেনই না, ছেলেকে খুঁজছেন ‘খুনি’কে নিয়ে

By Shamim RezaApril 13, 20264 Mins Read

দুই বন্ধু প্রায় সব সময় একসঙ্গেই থাকতেন। তাঁদের আলাদা করে খুব কমই দেখা যেত। খুলনা শহরের বিভিন্ন স্থানে একসঙ্গে দিনমজুরের কাজ করতেন তাঁরা। হঠাৎ একদিন দুজনেই উধাও। পরিবার ভেবেছিল, হয়তো কোথাও কাজে গেছেন। কিন্তু তিন দিন পর এক বন্ধু ফিরে এলেও আরেকজনের কোনো খোঁজ মিলছিল না।

প্রতীকী ছবিএআই দিয়ে তৈরি
প্রতীকী ছবি। এআই দিয়ে তৈরি
Advertisement

এরপরই শুরু হয় নানা নাটকীয়তা। নিখোঁজ তরুণ হাসিব মৃধার মা সুইটি বেগম ছুটে যান তাঁর ছেলের ঘনিষ্ঠ বন্ধু মো. সোহেলের কাছে। সোহেল জানান, তাঁরা দুজন দিনমজুরের কাজ করতে তিন দিন আগে একসঙ্গে খুলনা থেকে ঢাকায় গিয়েছিলেন। তিনি ফিরে এলেও হাসিব আর ফেরেননি।

ছেলের খোঁজে মরিয়া হয়ে ওঠেন হাসিবের মা সুইটি বেগম এবং বাবা হাসান মৃধা। তাঁরা জানতে চান, কোথায় রেখে আসা হয়েছে তাঁদের ছেলেকে? তখন সোহেল জানান, গত বছরের ২১ সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলে হাসিবকে রেখে তিনি এলাকায় ফিরে আসেন।

ছেলের খোঁজে ঢাকায় যেতে চান হাসিবের মা-বাবা। ২৫ সেপ্টেম্বর সোহেল নিজেই তাঁদের সঙ্গে নিয়ে ট্রেনে করে ঢাকায় যান। রাজধানীর রমনার বটমূল, মৎস্য ভবন, শাহবাগ, গুলিস্তানের গোলাপ শাহ মাজারের আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেন তাঁরা। ঘণ্টার পর ঘণ্টা খুঁজেও কোনো সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত নিরাশ হয়ে আবার খুলনায় ফিরে যান হাসিবের মা–বাবা। কিন্তু তখনো কেউ বুঝতে পারেননি—ছেলের যে বন্ধু ছেলেকে খুঁজতে পাশে দাঁড়িয়েছেন, তিনিই সম্ভাব্য খুনি।

একটি বেওয়ারিশ লাশ
গত বছরের ২৩ সেপ্টেম্বর খুলনার লবণচরা থানার শিপইয়ার্ড এলাকার বড় পন্টুনের পূর্ব পাশে রূপসা নদীর কিনারে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক পুরুষের লাশ উদ্ধার করে রূপসা নৌ পুলিশ ফাঁড়ি। লাশটিতে পচন ধরায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় পুলিশ একটি অপমৃত্যুর মামলা করে। পরে বেওয়ারিশ হিসেবে লাশটি দাফন করা হয়।

গলিত লাশ উদ্ধারের ঘটনাটি শুরুতে ক্লুলেস ছিল। লাশের পরিচয় শনাক্ত হওয়ার পর প্রযুক্তিগত তদন্তে একজনের বিষয়ে তথ্য পাওয়া যায়। এ ঘটনায় জড়িত ব্যক্তি এরই মধ্যে আদালতে জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছেন। – রেশমা শারমিন, পুলিশ সুপার, পিবিআই, খুলনা

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) খুলনা জেলা পুলিশের একটি দল ঘটনাটি নিয়ে ছায়াতদন্ত করছিল। আশপাশের জেলাসহ বিভিন্ন থানায় খোঁজ চলছিল, ২৩ সেপ্টেম্বরের আগে বা পরে কোনো নিখোঁজের অভিযোগ আছে কি না?

পিবিআইয়ের তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানতে পারেন, লবণচরা থানায় এমন একটি অভিযোগ আছে। সেই অভিযোগের সূত্র ধরে হাসিবের মা সুইটি বেগমের সঙ্গে যোগাযোগ হয়। ২৯ সেপ্টেম্বর হাসিব মৃধার মা সুইটি বেগমকে উদ্ধার হওয়া লাশের স্থিরচিত্র দেখানো হয়। ডান হাতের বাহুতে থাকা ট্যাটু, পোশাক ও শারীরিক গঠন দেখে সুইটি বেগম লাশটি তাঁর ছেলে হাসিবের বলে শনাক্ত করেন।

সেই বন্ধুর খুনের দায় স্বীকার
লাশ শনাক্ত হওয়ার মুহূর্তেই সন্দেহের তীর ঘুরে যায় ছেলে হাসিবের বন্ধু সোহেলের দিকে। যদিও শুরুতে সোহেল স্বীকার করছিলেন না। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সোহেলকে নজরদারিতে রাখে পিবিআই। এর মধ্যে সোহেল একটি চুরির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে চলে যান।

এদিকে গত ১৮ নভেম্বর খুলনা সদর থানায় সোহেলকে আসামি করে হত্যা মামলা করেন হাসিবের মা সুইটি বেগম। ২৫ নভেম্বর সোহেলকে হত্যা মামলায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। ২৭ নভেম্বর তিনি হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এই মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই খুলনা জেলার উপপরিদর্শক (এসআই) রেজোয়ান আহমেদ বলেন, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় অনেকটাই নিশ্চিত যে হাসিবকে হত্যা করেছেন সোহেল। প্রযুক্তিগত তদন্তেও এমনটাই মনে হয়েছে। পরে হাসিব হত্যা মামলায় সোহেলকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

নেশা নিয়ে ঝগড়ার জেরে হত্যা
পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে সোহেল জানান, গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যার পর তিনি হাসিব মৃধাকে খুলনা সদর এলাকার হেলাতলা মোড় থেকে ইজিবাইকে করে রূপসা নদীর পাড়ে নিয়ে যান। সেখানে আঠা (ড্যান্ডি)–জাতীয় নেশাদ্রব্য সেবন নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সোহেল হাসিবের বুকের নিচে কিল-ঘুষি মারেন। এতে হাসিব অজ্ঞান হয়ে পড়েন। হাসিবকে মৃত ভেবে লাশ গোপন করতে রূপসা নদীতে ফেলে দেন সোহেল। এরপর এলাকায় ফিরে এসে শুরু করেন নিখোঁজ বন্ধুকে খোঁজার নাটক।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

খুলনা জেলা পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, গলিত লাশ উদ্ধারের ঘটনাটি শুরুতে ক্লুলেস ছিল। লাশের পরিচয় শনাক্ত হওয়ার পর প্রযুক্তিগত তদন্তে একজনের বিষয়ে তথ্য পাওয়া যায়। এ ঘটনায় জড়িত ব্যক্তি এরই মধ্যে আদালতে জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছেন। শিগগিরই এই হত্যা মামলার অভিযোগপত্র দেওয়া হবে।

সূত্র ও ছবি : প্রথম আলো

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
greptaar_caaci

তিন মাসের শিশুর পা মোচড়, সেই চাচি গ্রেফতার

July 17, 2026
মাদ্রাসাছাত্রী

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

July 16, 2026
Manikganj

অতিরিক্ত জেলা প্রশাসক ও ব্যবসায়ীর বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ, পরে প্রত্যাহার

July 16, 2026

Latest News

greptaar_caaci

তিন মাসের শিশুর পা মোচড়, সেই চাচি গ্রেফতার

মাদ্রাসাছাত্রী

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

Manikganj

অতিরিক্ত জেলা প্রশাসক ও ব্যবসায়ীর বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ, পরে প্রত্যাহার

নাটোরে তিন বোন

একসঙ্গে জন্ম, একসঙ্গেই বৃত্তি: নাটোরে তিন বোনের অনন্য সাফল্য

Raj hotel

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, রাজ হোটেলকে ৫০ হাজার জরিমানা

Sahadat

ত্রুটিপূর্ণ গাড়ি আটকে সম্মাননা পেলেন এটিএসআই শাহাদাত

Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa