Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ নির্বাচন কমিশনারকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হিরো আলম
বিভাগীয় সংবাদ রাজশাহী

নির্বাচন কমিশনারকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হিরো আলম

By Saiful IslamFebruary 4, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : পরাজয়ের পর নির্বাচন কমিশনার রাশেদা সুলতানাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইউটিউবার হিরো আলম। তিনি বগুড়া-৪ আসনে সিসি ক্যামেরা বসিয়ে গণভোট চেয়েছেন। ওই গণভোটে তিনি জিতবেন বলে চ্যালেঞ্জ করেছেন।

নির্বাচন কমিশনারকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হিরো আলম

Advertisement

শুক্রবার দুপুরে নির্বাচনী এলাকার কাহালুতে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ চ্যালেঞ্জ জানান।

গত ১ ফেব্রুয়ারি বুধবার অনুষ্ঠিত নির্বাচনে বগুড়া-৪ আসনে নির্বাচনে পরাজয়ের পর হিরো আলম ফল পাল্টানোর অভিযোগের প্রেক্ষিতে ইসি বৃহস্পতিবার মন্তব্য করেন, এর কোনো ভিত্তি নেই। উপনির্বাচনের ফলাফল শতভাগ সঠিক। অনেক কেন্দ্রে প্রার্থীর কোনো এজেন্ট ছিল না।

ইসির এসব মন্তব্যের প্রেক্ষিতে হিরো আলম বলেন, তার ও জাসদ প্রার্থী একেএম রেজাউল করিম তানসেনের মধ্যে গণভোট দিন। জনগণ ভোট দিয়েছেন কি দেননি; ফলাফল চুরি করেছেন কি করেননি সেটা আমি দেখাব।

হিরো আলম আরও বলেন, গণভোটে প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরা দিবেন এবং সব নির্বাচন কমিশনার সেই ভোট দেখবেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার অভিযোগ সঠিক হবে। না হলে ও গণভোটে হেরে গেলে আর কোনোদিন নির্বাচনের নাম মুখে আনবো না।

তিনি বলেন, ওই গণভোট হবে ব্যালটে। কারণ ইভিএমে কারচুপি হয়। আর কারচুপি করে আমাকে হারানো হয়েছে। ভোটাররা আমার হেরে যাওয়া মেনে নিতে পারছেন না। তারা বলছেন আমার সঙ্গে অন্যায় করা হয়েছে।

হিরো আলম বলেন, নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন। বিশ্রাম নিয়ে আগামী দুই তিন দিনের মধ্যে আদালতে রিট করবেন। তিনি আশা করেন সেখানে তার পক্ষে ফলাফল আসবে।

এর আগে গত বুধবার রাতে তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে হিরো আলম নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বলেন, আমি অশিক্ষিত, আমি এমপি নির্বাচিত হলে আমাকে স্যার ডাকতে হবে। দেশের সম্মান যেত; তাই ওইসব সাহেবরা আমার ফলাফল পাল্টে দিয়েছেন। নন্দীগ্রামের ৪৯টি কেন্দ্রের মধ্যে ৩৯টির ফলাফল ঘোষণা করা হয়। পরে বাকি ১০ কেন্দ্রের ফলাফল আলাদা ঘোষণা না করে মোট ফলাফল ঘোষণা করেছে। ওই ১০ কেন্দ্রের ফলাফল কারচুপি করা হয়েছে। সব বুথে এজেন্ট থাকলেও প্রিসাইডিং অফিসার তাদের ফলাফলের কপি দেয়নি। অথচ ইসি বললেন, আমার এজেন্ট ছিল না।

গত বুধবার দিনভর ইভিএমে ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৮টার দিকে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

বগুড়া-৪ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের প্রার্থী জেলা জাসদের সহ-সভাপতি একেএম রেজাউল করিম তানসেন বিজয়ী হয়েছেন। ১১২ কেন্দ্রে তিনি পেয়েছেন, ২০ হাজার ৪০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম পেয়েছেন, ১৯ হাজার ৫৭১ ভোট। নির্বাচনে মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তিন লাখ ২৮ হাজার ৪৬৯ জন ভোটারের মধ্যে ৭৮ হাজার ৫৭০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট সংগ্রহের হার ২৩ দশমিক ৯২ শতাংশ।

হেরেও নির্বাচন কর্মকর্তাকে মিষ্টি খাওয়ালেন হিরো আলম

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

July 3, 2026
Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

July 3, 2026
chandpur-arrest

মায়ের একাধিক বিয়েতে ‘স্নেহবঞ্চিত হওয়ায়’ তাকে খুন করে ছেলে : পুলিশ

July 3, 2026

Latest News

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

chandpur-arrest

মায়ের একাধিক বিয়েতে ‘স্নেহবঞ্চিত হওয়ায়’ তাকে খুন করে ছেলে : পুলিশ

Barisal

বরিশালে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা

Hospital

প্রথমবারের মতো সরকারি হাসপাতালে গর্ভের শিশুর শরীরে রক্ত সঞ্চালন

Ashulia

​ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে ঝরল প্রাণ: কিশোরকে হত্যার পর বালুচাপা দেওয়ার চেষ্টা

উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও আলোচনা সভা

Nadi

যমুনা গিলছে ঘরবাড়ি, ঝুঁকিতে হাজারও পরিবার

Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

Vola

চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রাণ গেল দশম শ্রেণী ছাত্রীর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa