উচ্চ ভোল্টের তারের ওপর গত তিন দিন ধরে ঝুলছিল একটি মোটা বয়স্ক সুপারি গাছ। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-সহ প্রশাসনকে বিষয়টি জানানোর পরও কোনো ব্যবস্থা নেননি সংশ্লিষ্টরা। শেষ পর্যন্ত ঝুঁকি নিয়ে গাছটি সরিয়েছে স্থানীয়রা।

ঘটনাটি ঘটেছে ভোলার চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে।
খোঁজ নিয়ে জানা গেছে, চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত উপজেলা প্রশাসনিক ভবন ও থানাসহ গুরুত্বপূর্ণ বিভাগ। গত বুধবার ঘূর্ণিঝড়ে ওই ওয়ার্ডের প্রগতিপাড়া পূর্ব কাঁচা বাজার এলাকায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের ওপর ভেঙে পড়ে একটি মোটা বয়স্ক সুপারি গাছ। এরপর তিন ধরে গাছটি ওই তারের ওপর ঝুলছিল। বিষয়টি পিডিবিকে বার বার বলা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
একপর্যায়ে উপান্তর না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে আজ শনিবার (৯ মে) সকাল ১১টার দিকে গাছটি অপসারণ করে স্থানীয়রা। এর আগে ঘটনাস্থলে গিয়ে হাই ভোল্টের তারের ওপর গাছ পড়ে থাকতে দেখে পিডিবির আবাসিক প্রকৌশলীকে মোবাইল ফোনে বিষয়টি জানান এ প্রতিবেদক। জবাবে তিনি ‘দেখছি’ বলে লাইন কেটে দেন। এরপর আজ শনিবার আবাসিক প্রকৌশলী পিডিপির মিজানুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘মোটা কাভারের তারের ওপর গাছ পড়লেও সমস্যা নাই।
ভয়ের কোনো কারণ নেই।’ দক্ষিণ আইচা হোসানিয়া দাখিল মাদরাসার সুপার প্রগতিপাড়ার বাসিন্দা মাও. ফারুক গাছটি সরানোর আগে শনিবার সকাল ৮টার দিকে কালের কণ্ঠকে বলেন, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বুধবার থেকে আজ (শনিবার) পর্যন্ত হাই ভোল্টের তারে গাছটি পড়ে আছে। বিদ্যুৎ কর্তৃপক্ষকে বার বার বলা সত্ত্বেও কেউ গাছটি সরাতে আসেনি। বর্তমান প্রকৌশলী ভালো কাজের লোকই নন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আফরোজ বলেন, স্থানীয়রা বিদ্যুতের তারের ওপর পড়ে থাকা গাছটি সরিয়ে ভালো কাজ করেছে। পিডিপিকে বলা সত্ত্বেও তারা গাফলতি করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


