Advertisement
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তাদের ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে। শনিবার (৯ মে) সকালে লেবানন সীমান্তসংলগ্ন ইসরায়েলি এলাকায় বিস্ফোরকবাহী একটি ড্রোন আঘাত হানে।

সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ড্রোনটি সরিয়ে নিতে সংশ্লিষ্ট ইউনিট কাজ করছে বলেও জানানো হয়েছে।
এদিকে সীমান্ত এলাকায় উত্তেজনা বাড়তে থাকায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েলি বাহিনী।
সূত্র: আল জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


