Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বাংলাদেশ–ভারতের সম্পর্কের যে চিত্র দেখাচ্ছে ইলিশ
আন্তর্জাতিক

বাংলাদেশ–ভারতের সম্পর্কের যে চিত্র দেখাচ্ছে ইলিশ

By Saiful IslamSeptember 18, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ইলিশ, স্বাদে–গন্ধে আর মুখরোচক খাবার হিসেবে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে বেশ জনপ্রিয়। বাংলাদেশের জাতীয় মাছ এই ইলিশ। নরওয়েজিয়ানদের কাছে স্যামন যেমন, ব্রিটিশদের কাছে যেমন ‘ফিশ অ্যান্ড চিপস’, ঠিক তেমনই বাঙালির পরিচয়ের একটি অবিচ্ছেদ্য অংশ ইলিশ। এটি ভারত-বাংলাদেশ সম্পর্কের একটি ভালো অনুষঙ্গও বটে।

Hilsa

Advertisement

ভারতে গঙ্গা নদীর শাখা বাংলাদেশের পদ্মা, এই নদীতেই ধরা পড়ে বেশির ভাগ ইলিশ। বাকিটা আসে পশ্চিমবঙ্গের গঙ্গা থেকে। তবে বাংলাদেশি ইলিশই সবচেয়ে স্বাদের। আকার এবং স্বাদের জন্য বাংলাদেশের ইলিশ সুপরিচিত।

হিন্দু সম্প্রদায়ের পাঁচ দিনের উৎসব দুর্গাপূজার সময় ভারতে ইলিশের বিশেষ চাহিদা রয়েছে। খাবারের তালিকায় পদ্মার ইলিশের পরিবেশন যে কারো মর্যাদার ইঙ্গিত দেয়।

পানি বণ্টন নিয়ে বিরোধের জেরে ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় বাংলাদেশ। এর প্রভাব পড়ে দুই দেশের কূটনীতিক সম্পর্কে। ২০২২ সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারত সফর করেন, তখন তাঁর সফরের প্রথম দিনই ইলিশ নিয়ে আলোচনা হয়। এর কদিন পরই ফের ভারতে যায় ইলিশ।

তবে গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা থেকে সরে যাওয়ায় দুই দেশের সম্পর্ক গড়ায় অন্যদিকে। শেখ হাসিনার প্রতি ভারতের অটল সমর্থন, পালিয়ে তাঁর ভারতে আশ্রয় নেওয়া—এসবই অনেক বাংলাদেশিকে হতাশ করেছে। এ অবস্থায় বাংলাদেশে আকস্মিক বন্যার জন্য ভারতকে অভিযুক্ত করেছেন কেউ কেউ। তাদের ভাষ্য, বাঁধ খুলে দেওয়ায় পানি এসে বাংলাদেশে সৃষ্টি হয়েছে বন্যা। ভারত এই অভিযোগ অস্বীকার করেছে।

ফিন্যান্সিয়াল টাইমসের তথ্যানুসারে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ গৌতম আদানির মালিকানাধীন আদানি পাওয়ার বাংলাদেশের কাছে বকেয়া পাবে ৫০০ মিলিয়ন ডলার। যা নিয়ে এরই চিঠি দিয়েছে আদানি পাওয়ার। এ অবস্থাতেই গত ৩ সেপ্টেম্বর একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন বলছে, অন্তর্বর্তীকালীন সরকারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা নিশ্চিত করব যেন এই দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানি করা না হয়।’

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এক কেজির ইলিশের দাম ২৫০০ রুপিতে পৌঁছেছে এরই মধ্যে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৩৫ শতাংশ বেশি। বাংলাদেশ থেকে ইলিশ না গেলে পূজা এগিয়ে আসার সঙ্গে সঙ্গে দাম আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

ভারতে পশ্চিমবঙ্গ ছাড়াও ইলিশের অভ্যন্তরীণ উৎস আছে। একটি হলো পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা। গুজরাটও আরেকটি উৎস। তবে কলকাতার এক বাসিন্দা বলেছেন, ‘কোনো আত্মমর্যাদাশীল বাঙালি এই ইলিশ খাবে না।’ অবস্থাদৃষ্টে মনে হচ্ছে কলকাতার বাঙালিদের এই নাক সিঁটকানো আরও বাড়বে বৈ কমবে না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

July 16, 2026
ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

July 16, 2026
নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

July 15, 2026

Latest News

IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪ জনের কারাদণ্ড

নেপালের সাবেক ২ মন্ত্রী ও আরও ১৪ জনের কারাদণ্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa