Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম তরুণীকে অপহরণের অভিযোগ, উদ্ধারের পর থানায় মিমাংসা
ঢাকা বিভাগীয় সংবাদ

হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম তরুণীকে অপহরণের অভিযোগ, উদ্ধারের পর থানায় মিমাংসা

By iNews DeskNovember 10, 20233 Mins Read

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ: মানিকগঞ্জে শিশির শীল (২২) নামের এক হিন্দু যুবকের বিরুদ্ধে কলেজ পড়ুয়া এক মুসললিম তরুণীকে (১৭) অপহরণের অভিযোগ পাওয়া গেছে।। এ ঘটনায় ওই তরুণীর মা বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো কয়েকজনকে অভিযুক্ত করে মানিকগঞ্জ সদর থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন।

হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম তরুণীকে অপহরণের অভিযোগ, উদ্ধারের পর থানায় মিমাংসা

Advertisement

অভিযুক্তরা হলেন- শিশির শীল ওরফে মিঠু, জুবায়ের, শ্যামল শীল, হাবিবুল্লাহ, কণিকা শীল ও মো: রফিক। তারা সকলেই জেলার ঘিওর উপজেলার তরা এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত শিশির শীল ওরফে মিঠু মানিকগঞ্জের গড়পাড়া এলাকার কলেজ পড়ুয়া এক মুসলিম তরুনীকে কলেজে আসা-যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। ওই তরুণী প্রেমের প্রস্তাবে রাজি না হলে অপহরণ করার হুমকি প্রদান করে। ভিন্ন ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও গত ৪ নভেম্বর শিশির শীল কয়েকজন সহযোগীকে সাথে নিয়ে ওই তরুণীকে তার বাড়ির সামনে থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। শিশির শীল ওই তরুণীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে ওই তরুণীর ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে অথবা অন্য কোন উদ্দেশ্যে আটক করে রেখেছে।

অনুসন্ধানের এক পর্যায়ে অভিযুক্ত শিশির শীল ও অপহরণের শিকার ওই তরুণীর বিবাহ সংক্রান্ত একটি হলফনামার কপি আসে এই প্রতিবেদকের কাছে। সেই হলফনামায় উল্লেখ রয়েছে, গত ৫ নভেম্বর ওই তরুণী বরিশালের একটি নোটারি পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে হলফনামার মাধ্যমে ধর্মান্তরিত হওয়ার ঘোষণা দেন এবং বিবাহের হলফনামায় স্বাক্ষর করেন। বিবাহের হলফনামায় তারা বরিশালের একটি মন্দিরে হিন্দু ধর্ম মোতাবেক বিবাহ সম্পন্ন করার কথা উল্লেখ করেন। এরপর তারা বরিশালের কাঠপট্টি এলাকার একটি আবাসিক হোটেলে অবস্থান করে।

বরিশালের ওই আবাসিক হোটেলের ব্যবস্থাপক সাব্বির হোসেন শান্ত অভিযুক্ত শিশির শীল ও অপহরণের শিকার ওই তরুণীকে তার পরিবারের লোকজনের উপস্থিতিতে তাদের হোটেল থেকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৮ নভেম্বর( বুধবার) অভিযুক্ত শিশির শীল ও অপহরণের শিকার ওই তরুণীকে তার পরিবারের লোকজনের উপস্থিতিতে বরিশালের কাঠপট্টি এলাকার একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করে মানিকগঞ্জ থানার উপ-পরিদর্শক প্রতিমা। এরপর তাদেরকে মানিকগঞ্জ সদর থানায় নিয়ে এসে বিষয়টি ধামাচাপা দিয়ে রাতের আধারে এ ঘটনার মিমাংসা করা হয়। এরপর অভিযুক্ত শিশির শীল ও ওই তরুণীকে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় দিয়ে দেয়া হয়।

এ ঘটনায় অপহরণের শিকার ওই তরুণী ভাইয়ের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, পরিবারের মানসম্মানের কথা ভেবে আমরা মামলা করিনি। থানায় বসেই বিষয়টি মিমাংসা করা হয়েছে।

তবে অভিযুক্ত শিশির শীলের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক প্রতিমা জানান, মেয়েটির মা একটি নিখোঁজের জিডি করেছিল। মেয়েকে পাওয়ার পর তাদের কোন অভিযোগ না থাকায় বিষয়টি মিমাংসা করে তাদেরকে নিজ নিজ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার বলেন, ওই তরুণীর পরিবার নিখোঁজের জিডি করেছিল। তাকে উদ্ধারের পর তার পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় তাকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa