Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আইন-আদালত ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় হিন্দু যুবকের ৮ বছর কারাদণ্ড!
আইন-আদালত বরিশাল বিভাগীয় সংবাদ

ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় হিন্দু যুবকের ৮ বছর কারাদণ্ড!

By Saiful IslamApril 24, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : ভোলার বোরহানউদ্দিনে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানো মামলায় বাপন দাস নামে একজনকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল। রোববার দুপুর পৌনে ১২টার দিকে বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ গোলাম ফারুক এ রায় দেন।
ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় হিন্দু যুবকের ৮ বছর কারাদণ্ড!

Advertisement

ওই আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউর ইসতাক আহমেদ রুবেল জানান, বাপন দাসকে ৩টি ধারায় কারাদণ্ড দেওয়া হয়েছে। সব ধারার সাজা চলবে একই সঙ্গে। ৩৪ ধারায় ৮ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ২ বছরের কারাদণ্ড, ২৮/১ ধারায় ২ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড এবং ৩১/১ ধারায় ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০১৯ সালের ১৮ অক্টোবর বিপ্লব চন্দ্র শুভ নামে একটি ফেসবুক আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই দিনই বিপ্লব চন্দ্র তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে বলে ভোলার বোরহানউদ্দিন থানায় একটি জিডি করেন। এ ঘটনায় পুলিশ বিপ্লব চন্দ্র, ইমন, রাফসান নামে ৩ জনকে গ্রেফতার করে। তবে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই ৩ জনকে অব্যাহতি দেওয়া হয়।

অপরদিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় ২০২০ সালের ২৬ জানুয়ারি এ ঘটনার সঙ্গে জড়িত বাপন দাস নামে একজন হ্যাকারকে গ্রেফতার করে পুলিশ। সে ১৬৪ ধারায় জবাববন্দি প্রদান করে। আদালতে তার বিরুদ্ধে ২০২১ সালের পহেলা আগস্ট অভিযোগপত্র দেওয়া হয়।

এর আগে ২০১৯ সালের ২০ অক্টোবর বোরহানউদ্দিন ঈদগাহ মাঠে তৌহিদী জনতা বিক্ষোভ করেন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার প্রতিবাদে। ওই সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। গুলিতে ৪ জন নিহত হন। ওই ঘটনায় বোরহানউদ্দিন থানায় আরও দুটি মামলা দায়ের হয়; যা এখনো আদালতে বিচারাধীন।

চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

June 29, 2026
সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

June 29, 2026
Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

June 28, 2026

Latest News

Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa