জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক।
শনিবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেল

Advertisement

নিহতরা হলেন, বগুড়া জেলার ধুনট উপজেলার শ্যামগাতী গ্রামের জাকির হোসেনের স্ত্রী খাদিজা বেগম (২৫) ও জহির রায়হানের মেয়ে ফাতেমা খাতুন জিম (১৮)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে বগুড়া থেকে একটি ট্রাক সিরাজগঞ্জে আসছিল। ট্রাকটি বগুড়া নগরবাড়ী মহাসড়কের রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে পৌঁছে একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে খাদিজা চাকায় পিষ্ট হন এবং কলেজছাত্রী জিম ট্রাকের সঙ্গে ঝুলতে থাকেন। ওই অবস্থায় ধানগড়া এলাকায় পৌঁছালে স্থানীয়রা ট্রাকটি আটক করেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, এ দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। একজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। আরেকজন মারা গেছেন ট্রাকের সঙ্গে ঝুলন্ত অবস্থায়। ট্রাকটি হাটিকুমরুল হাইওয়ে পুলিশের কাছে পাঠানো হয়েছে।

৩১ বছরের ক্যারিয়ারে প্রথমবার চুম্বন দৃশ্যে কাজল

ট্রাকটি আটক করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানিয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.