হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালীগঞ্জ বাজারে মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই যুবককে আটক করে অমানবিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এবং তীব্র সমালোচনা দেখা দিয়েছে।

চুরি

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে কালীগঞ্জ বাজার এলাকায় এক প্রবাসীর মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহের ভিত্তিতে দুই যুবককে আটক করেন স্থানীয় কয়েকজন। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা চুরির কথা স্বীকার করেছে বলে দাবি করেন স্থানীয়রা।

এরপর আটক দুই যুবকের মাথার চুল কেটে আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে নকশা তৈরি করা হয় এবং সেখানে নীল রঙ ব্যবহার করা হয়। পরে তাদের জনসম্মুখে জোরপূর্বক নাচানোর অভিযোগও পাওয়া গেছে। এ সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে এবং ঘটনার কিছু অংশ ফেসবুক লাইভে প্রচার করা হলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

স্থানীয়দের দাবি, আটক দুই যুবক ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন এলাকায় চুরির অভিযোগ ছিল বলে জানা গেছে, যদিও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ভিডিও দেখে ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি এবং পূর্বে এ বিষয়ে কোনো তথ্যও পুলিশের কাছে ছিল না।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.