বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে সৃষ্টি হওয়া বাধা বিশ্ব অর্থনীতিকে গভীর সংকটে ফেলছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মহাসচিব বলেন, হরমুজ প্রণালিতে চলমান প্রতিবন্ধকতা বৈশ্বিক অর্থনীতিকে কার্যত শ্বাসরুদ্ধ করে ফেলছে। এমনকি সবচেয়ে ইতিবাচক পরিস্থিতি বিবেচনা করলেও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক দুর্দশার আশঙ্কা থেকেই যাচ্ছে বলে তিনি সতর্ক করেন।
তিনি আরও বলেন, যদি আজই এই প্রণালির সব বিধিনিষেধ প্রত্যাহার করা হয়, তবুও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হতে কয়েক মাস সময় লাগবে। এতে কম প্রবৃদ্ধি ও উচ্চমূল্যের চাপ দীর্ঘস্থায়ী হবে।
উল্লেখ্য, হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশের বেশি তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। এটি উত্তরে ইরান এবং দক্ষিণে ওমানের মুসান্দাম উপদ্বীপের মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ জলপথ।
প্রতিবেদনে বলা হয়, ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেয় তেহরান। এতে জ্বালানি বাজারে ব্যাপক অস্থিরতা দেখা দেয়। এরপর পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ আরোপ করলে ইরানের প্রধান বন্দরগুলোতে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায় এবং তেল রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হয়।
সূত্র: আল-জাজিরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


