আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে প্রায় তিন যুগ বন্ধ থাকার পর আবারও সিনেমা হল চালু হয় ২০১৮ সালে। এরপর হু হু করে বাড়তে থাকে হলের সংখ্যা। বর্তমানে দেশটিতে ৬৬টি সিনেমা হল রয়েছে। সম্প্রতি সিনেমা হল খুলে দেওয়ার ৬ বছর পূর্তি উদযাপন করেছে সৌদি আরব। আর এই সময়ের মধ্যে বড় পর্দা থেকে সৌদি রাজস্ব বিভাগ আয় করেছে প্রায় ১ বিলিয়ন ডলার।

সৌদি সিনেমা

Advertisement

জেনারেল অথরিটি ফর মিডিয়া রেগুলেশনের বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, সৌদির সরকারি তথ্য অনুযায়ী, প্রথম সিনেমা হল খোলার মাত্র ছয় বছরের মাথায় সিনেমা প্রদর্শন থেকে সৌদির রাজস্ব খাতে জমা হয়েছে ৯৮৬ মিলিয়ন ডলার (প্রায় ১১ হাজার কোটি টাকা)।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি আরবে ২০১৮ সালের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ৬ কোটিরও বেশি সংখ্যক সিনেমার টিকিট বিক্রি হয়েছে। আর এই সময়ের মধ্যে দেশটিতে ৪৫টি দেশীয় নির্মিত সিনেমাসহ মোট ১৯৭১টি চলচ্চিত্রের প্রদর্শনী হয়েছে।

সৌদির সিনেমা হলগুলোতে চলচ্চিত্রের প্রদর্শনীর এই বিরাট সংখ্যা এবং সিনেমা হলের রমরমা ব্যবসা দেশটির বিনোদন সেক্টরে চলচ্চিত্রের ক্রমবর্ধমান বিকাশকে নির্দেশ করে।

চলচ্চিত্র প্রদর্শনীতে এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি সৌদি আরবের সাংস্কৃতিক ও অর্থনীতিতে বৈচিত্র্য আনতে এবং জীবনযাত্রার মান উন্নত করতে তার ভিশন ২০৩০ লক্ষ্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ। সৌদি সিনেমা অ্যাসোসিয়েশনের সভাপতি হানা আল-ওমাইর সৌদি আরবের সিনেমা বাজারের দ্রুত বিকাশের বিষয়টি তুলে ধরেন। সৌদি সিনেমা বাজারকে তিনি মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রসারিত বাজার হিসেবে বর্ণনা করেছেন। সৌদি গেজেটের একটি প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

এসির গ্যাস কমে গেছে যেভাবে বুঝবেন

হানা আল-ওমাইর বলেন, শুধু গত বছর সৌদি আরবে প্রায় ১৯টি স্থানীয় প্রযোজিত চলচ্চিত্র নির্মিত হয়েছে। তিনি বলেন, সৌদি আরবে সিনেমা শিল্প ধীরে ধীরে বড় হচ্ছে এবং সৌদি সংস্কৃতিতে এটি জায়গা করে নিচ্ছে।

সৌদি আরবে বর্তমানে প্রায় ৬১৮টি স্ক্রিন এবং ৬৩ হাজার ৩৭৩টি আসনসহ ৬৬টি সিনেমা হল রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.