Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক কত টাকা বেতন ও কি সুযোগ-সুবিধা পাবেন প্রেসিডেন্ট ট্রাম্প?
আন্তর্জাতিক

কত টাকা বেতন ও কি সুযোগ-সুবিধা পাবেন প্রেসিডেন্ট ট্রাম্প?

By Saiful IslamNovember 7, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউসের পথে আবারও ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে হেরে ‘সাদা বাড়ি’ ছাড়তে হয়েছিল তাঁকে। চার বছর পর ফের সেই বাড়িতেই প্রবেশাধিকার পেয়ে গেলেন ট্রাম্প। বিশ্বের সর্বশক্তিমান দেশের প্রেসিডেন্ট হিসাবে কত বেতন পাবেন তিনি? ভোগ করবেন কী কী সুযোগ-সুবিধা?

donald trump

Advertisement

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, দায়িত্বে থাকাকালীন প্রেসিডেন্টদের একটি নির্দিষ্ট অংকের বেতন দেওয়ার নিয়ম আছে। ইউএস কোডের অনুচ্ছেদ ৩ বলছে, একজন প্রেসিডেন্ট বছরে বেতন হিসেবে ৪ লাখ ডলার পাবেন। এ ছাড়া প্রতি বছর আনুষঙ্গিক ব্যায় হিসেবে ৫০ হাজার ডলার, বেড়ানোর জন্য ১ লাখ ডলার এবং বিনোদন ভাতা হিসেবে বছরে ১৯ হাজার মার্কিন ডলার পান একজন প্রেসিডেন্ট। দায়িত্ব ছেড়ে দেওয়ার পরও মার্কিন প্রেসিডেন্টরা সরকারি তহবিল থেকে নির্দিষ্ট অংকের বেতন পান।

সার্বক্ষণিক নিরাপত্তা, স্বাস্থ্যবিমার মতো কিছু সুবিধাও অব্যাহত থাকে। তবে প্রেসিডেন্ট ও তাঁর পরিবারের সাজসজ্জার জন্য আলাদা করে কোনো অর্থ বরাদ্দ থাকে না। কোনো ডিজাইনার যদি পোশাক উপহার দিতে চান, সাধারণত তা গ্রহণ করার নিয়ম নেই। প্রেসিডেন্ট যদি উপহার গ্রহণ করেনও, একবার পরার পরই সেটি জাতীয় সংগ্রহশালায় জমা দিয়ে দিতে হয়।

নিয়ম অনুযায়ী, হোয়াইট হাউসের নতুন বাসিন্দা হিসেবে বাড়িটি নতুন করে সাজানোর জন্য এক লাখ ডলার পাবেন ডোনাল্ড ট্রাম্প। তবে প্রচলিত আছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সরকারি তহবিল থেকে এই টাকা নেননি। নিজস্ব তহবিল থেকেই তিনি হোয়াইট হাউস নতুন করে সাজিয়েছিলেন। খরচ করেছিলেন প্রায় ১৫ লাখ ডলার। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের সাজসজ্জা, আসবাবপত্র কেনাকাটা, ইত্যাদি বাবদ খরচ করেছিলেন প্রায় সাড়ে ১৭ লাখ ডলার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

June 25, 2026
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026

Latest News

পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa