আকবর আলী। ৭০ ছাড়িয়ে গেছে বয়স। নিজে হাঁটতে পারেন না বহুদিন। পরিবারের সদস্যদের সহায়তায় হুইলচেয়ারে চলাচল করতে হয় তাকে। তবু ভোটাধিকার প্রয়োগে থেমে থাকেননি।

বৃহস্পতিবারের গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের উৎসবে নাতির সহায়তায় কেন্দ্রে এসেছেন। ভোটও দিয়েছেন। বর্তমানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আকবর আলী।
এদিন বেলা ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ৩নং ওয়ার্ডের বদরুন্নেসা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে তাকে ভোট দিতে দেখা যায়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তিনি বলেন, বহুদিন পর নিজের ভোট নিজে দিতে পারব, এ খুশিতে জীবনের শেষ বয়সে ভোট দিতে আসছি। আরেকজনের সহায়তায় এ ভোট দিতে পেরে আমি খুব আনন্দিত। দীর্ঘ ১৭ বছর পর এ রকম ভোট দিতে পারছি। ভোটের পরিবেশ খুব সুন্দর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


