Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ মানিকগঞ্জে জনবসতি এলাকায় পোল্ট্রিফার্ম বন্ধে মানববন্ধ ও বিক্ষোভ
ঢাকা বিভাগীয় সংবাদ

মানিকগঞ্জে জনবসতি এলাকায় পোল্ট্রিফার্ম বন্ধে মানববন্ধ ও বিক্ষোভ

By iNews DeskJune 28, 20243 Mins Read

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জনবসতি এলাকায় নির্মাণাধীন পোল্ট্রিফার্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। এর আগে জনসাধারণের বসবাসের স্বার্থে পোল্ট্রিফার্ম নির্মাণ কার্যক্রম বন্ধের দাবিতে জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে এলাকাবাসী গণস্বাক্ষরসহ লিখিতভাবে আবেদন করেছেন।

মানিকগঞ্জে জনবসতি এলাকায় পোল্ট্রিফার্ম বন্ধে মানববন্ধ ও বিক্ষোভ

Advertisement

শুক্রবার (২৮ জুন) দুপুরে উপজেলার ধানকোড়া ইউনিয়নের বরুন্ডী মাজার এলাকায় খোর্দ্দখোলা গ্রামের বাসিন্দারা এই মানববন্ধন ও বিক্ষোভ করেন। এতে ওই এলাকার শতাধিক সাধারণ মানুষ অংশ নেন।

জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন সূত্রে জানা গেছে, উপজেলার ধানকোড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের খোর্দ্দখোলা গ্রামের স্থায়ীবাসিন্দা মোঃ ফজলুল হকের ছেলে মোঃ ফাইজুর রহমান বসতবাড়ির পাশেরই পোল্ট্রিফার্ম নির্মাণ করছেন। পোল্ট্রিফার্মটি করা হলে এলাকার সাধারণ জনগণের বসবাস করা খুবই কষ্টসাধ্য হবে এবং বিভিন্ন রোগবালাইয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই এলাকার বসবাসরত সাধারণ জনগণের স্বাস্থ্যবিধি ও পরিবেশ দূষণের কবল থেকে রক্ষার্থে পোল্ট্রিফার্মটি বন্ধের জন্য জোড় দাবি জানায় এলাকাবাসী।

মানববন্ধনের অংশ নিয়ে পোল্ট্রিফার্ম বন্ধের দাবি জানায় ৭০ বছর বয়সের বৃদ্ধা মহেলা বেগম। তিনি খোর্দ্দখোলা গ্রামের শামসুল হকের স্ত্রী। আলাপকালে মহেলা বেগম বলেন,‘জীবনের শেষ বয়সে এসে শান্তিমত একটু নিঃশ্বাস নিবো তারও কোন উপায় নেই। বাড়ির পাশেই একজন পোল্ট্রিফার্ম দিছে। দুর্গন্ধে বাড়িতে থাকাই যায় না। এর মধ্যে এলাকার আরেকজন নতুন করে আরেকটি ফার্ম দিতাছে। এটি হলে তো আমাদের এখানে থাকাই কষ্টকর হয়ে যাবে।

স্থানীয় বাসিন্দা মোঃ মোনায়েম বলেন, ‘আমার বাড়ির পাশেই পোল্ট্রিফার্ম দিতাছে ফাইজুর রহমান। তিনি স্থানীয়ভাবে প্রভাববিস্তার করে এই ফার্মটি দিচ্ছে। আমরা এলাকার লোকজন তাকে মোখিকভাবে নিষেধ করেছি, কিন্তুর তিনি আমাদের কথা শুনেনি। এ কারণে এলাকার সাধারণ মানুষের বসবাসের স্বার্থে পোল্ট্রিফার্ম বন্ধের জন্য জেলা প্রশাসক বরাবর লিখিতভাবে দরখাস্ত করেছি এবং আজকে আমরা মানববন্ধন করলাম। সাধারণ মানুষদের ভোগান্তি লাঘবে সংশ্লিষ্ট প্রশাসন এই পোল্ট্রিফার্ম বন্ধে পদক্ষেপ নিবে।

মহেলা বেগম, মোঃ মোনায়েমের মত ওই এলাকার হাসেন আলী, আবদুল মান্নান, আয়েশা আক্তার, হারুন অর রশিদ, কিরণ আক্তার, শফিকুল ইসলাম বাবুলসহ স্থানীদের দাবি দ্রুত সময়ের মধ্যে জনবসতিপূর্ণ এলাকায় নির্মাণাধীন পোল্ট্রিফার্ম বন্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবেন।

পোল্ট্রিফার্মে য়ৌথ মালিক মোঃ ফাইজুর রহমান ও হাসিব মুঠোফোনে বলেন, ‘পোল্ট্রিফার্মটি করার জন্য ধানকোড়া ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স, চেয়ারম্যানের অনুমতিপত্র এবং মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে। যিনি আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তার সঙ্গে ব্যক্তিগতভাবে দ্বন্দ্ব রয়েছে। আর তার বাড়ি থেকে ফার্মটি অনেক দূরে আর আমার বাড়ি রাস্তার সঙ্গেই।’

এ বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী মুঠোফোনে বলেন,‘লিখিতভাবে দেওয়া আবেদনের বিষয়ে আমরা অবগত আছি। পোল্ট্রিফার্ম স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন,‘ ছাড়পত্র দেওয়া হয়েছে কিনা তা আমার জানা নেই। তবে ছাড়পত্র দেওয়া হলেও যদি পরিবেশ দূষণ হয়, শর্তভঙ্গ করে এবং জনস্বার্থের ক্ষতি করে কার্যক্রম পরিচালনা করা হয় তাহলে আমরা ছাড়পত্র বাতিলও করতে পারি।

এ বিষয়ে জানতে আজকে দুপুর সোয়া ৩ টার দিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে জেলা প্রশাসক রেহেনা আকতার বলেন, ‘এ বিষয়ে লিখিত আবেদনটি এখনো আমার কাছে আসেনি। তবে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa