আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতাল এবং গণস্বাস্থ্য কেন্দ্র ও এর কয়েকজন সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

Advertisement

বুধবার (২১ আগস্ট) দুপুরে আশুলিয়ার মির্জানগর এলাকায় গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী ও গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মীবৃন্দের ব্যানারে এ মানববন্ধনে অংশ নেয় ছাত্র-জনতা সহ হাসপাতালের দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী গণ।

মানববন্ধনে অংশ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত মোঃ ওহিদুজ্জামান বলেন, আমি গত ২ তারিখে সাভারে আন্দোলন চলাকালীন সময়ে পুলিশের গুলিতে আহত হই। আহত অবস্থায় আমি এখানে ভর্তি হই এবং চিকিৎসা নেই। আমার নিকট থেকে হাসপাতাল কর্তৃপক্ষ কোন প্রকার বিল নেন নাই। আমি সম্পূর্ণ বিনা মূল্যে চিকিৎসা পেয়েছি।

মানববন্ধনে উপস্থিত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি অংশগ্রহনকারী মোঃ রনি নামে এক ছাত্র বলেন, আমরা একটি খবর পাই যে অত্র হাসপাতালে নাকি চিকিৎসা দেওয়া হচ্ছে না। এমন খবরের ভিত্তিতে বিষয়টি জানার জন্য আমরা বেশ কয়েকজন ছাত্র হাসপাতালে আসি। কিন্তু এসে দেখি এখানে অনেক আহতদের ফ্রি চিকিৎসা প্রদান করা হচ্ছে, আমরা যে খবরটি পেয়েছিলাম তা আসলে ভিত্তিহীন ছিলো।

মানববন্ধনে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মাহাবুব জোবায়ের সোহাগ বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রকে নিয়ে কিছু মানুষ অপপ্রচার করছে যে, গণস্বাস্থ্য কেন্দ্রে নাকি কোন সেবা প্রদান করা হয় নাই, যা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন । এটা গণস্বাস্থ্য কেন্দ্রের জন্য কলংকে কালিমা একে দেওয়ার মত । এটা হতেই পারে না, গণস্বাস্থ্য কেন্দ্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই আহতদের সেবায় কর্মরত সকল ডাক্তার নার্স নিয়োজিত ছিল।এমনকি আমাদের এই সেবা চলমান রয়েছে ।

এসময় তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত আমরা প্রায় আড়াইশত ছাত্র-ছাত্রী ও জনসাধারণদের সেবা প্রদান করেছি। আন্দোলনে যে সকল আহত ছাত্র ছাত্রীদের চিকিৎসা করা হয় তার কোন অর্থ নেওয়া হয় নাই। আমাদের সেবায় এবং আমাদের টাকায় চিকিৎসা করা হয়েছে।এই ক্ষেত্রে আমাদের আনুমানিক ১০ লক্ষ টাকার মত খরচ হয়েছে। এটা আমাদের বলা ঠিক না, তারপরও আমরা অনুমান করে বলছি। অন্য প্রতিষ্ঠান হলে একটি শূন্য যোগ করে এক কোটি টাকা হিসাব দেখাত। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিলাম আছি থাকবো । যারা আজকে অপপ্রচার চালাচ্ছে তাদের প্রতি একটাই কথা বলতে চাই।অপপ্রচার সব সময় অপপ্রচার, মিথ্যা সব সময় মিথ্যা, যতদিন প্রমাণিত না হয়।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম রহমান শাহজাহান বলেন, কোটা বিরোধী আন্দোলনে আহত হয়ে যারা এখানে এসেছেন সবাইকে সাধ্যমত ফ্রি চিকিৎসা প্রদান করেছি এবং এই চিকিৎসা চলমান রয়েছে। ফ্রি চিকিৎসায় কারো কাছ থেকে কোন টাকা পয়সা নেওয়া হয় নাই।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.