Advertisement

জুমবাংলা ডেস্ক : বগুড়ার ধুনটে ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব নাজমুস শোয়েব এর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, বসতবাড়ির জায়গা দখল, রাস্তা বন্ধসহ বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ছাত্র-জনতা।

Human Chain

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের পাকা সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগীরা ওই উপসচিবের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ তাকে অপসারণের দাবি জানান।

মানবন্ধন কর্মসূচিতে বগুড়া জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রেজানুর ইসলাম খান রেজা বলেন, বিশ্বহরিগাছা গ্রামের বাসিন্দা ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব নাজমুস শোয়েব এলাকায় একটি মসজিদ নির্মাণ করেন। কিন্তু গ্রামবাসীকে তিনি ওই মসজিদে নামাজ পড়তে দেন না। একারণে গ্রামবাসী পাশেই আরেকটি মসজিদ নির্মাণ করে সেখানে নামাজ আদায় করে আসছেন। এছাড়া উপ-সচিব নাজমুস শোয়েব আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতার অপব্যবহার করে গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেন। এছাড়া তিনি মসজিদ ও মাদরাসায় নিয়োগ দেয়ার নামে একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে কাউকেই চাকরি দিতে পারেননি। শুধুমাত্র তার ব্যক্তিগত অর্থায়নে নির্মিত মসজিদে নামাজ না পড়ার কারণে নিরীহ গ্রামবাসীকে মিথ্যা মামলায় জেলও খাটিয়েছেন। শুধু তাই নয়, তার এসব অনৈতিক কর্মকান্ডকে সমর্থন না করায় দুই শিক্ষককে আওয়ামী সরকারের ক্ষমতার দাপট দেখিয়ে নির্বাহী আদেশে বদলিও করিয়েছেন। সর্বশেষ গত ১৪ ডিসেম্বর উপ-সচিব নাজমুস শোয়েব গ্রামের বাড়িতে এসে আওয়ামী ক্যাডারদের দিয়ে তার মসজিদে নামাজ না পড়া মুসল্লিদের ওপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেন। একারণে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা তাকে মসজিদে অবরুদ্ধ করে রাখেন। পরে ধুনট থানা পুলিশ এসে তাকে উদ্ধার করেন।

অ্যাডভোকেট রেজানুর ইসলাম খান আরও বলেন, আওয়ামী লীগ সরকারের পতন হলেও উপ-সচিব নাজমুস শোয়েব এখনও ক্ষমতার অপব্যবহার করে গ্রামের নিরীহ মানুষদের মিথ্যা মামলার ভয়ভীতি দেখিয়ে হয়রানি করে আসছেন। তার এসব অনিয়ম, দুর্নীতি ও হয়রানির প্রতিবাদে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা উপ-সচিব নাজমুস শোয়েবের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ তাকে অপসারণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে চান্দিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরুল কায়েস খান জানান, শুধুমাত্র গ্রামবাসীর পক্ষে কথা বলার কারণে উপ-সচিব নাজমুস শোয়েব ক্ষমতার অপব্যবহার করে আমাকে ও আমার বোনকে অন্যত্র বদলি করেছেন। আওয়ামী সরকারের সময় তিনি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের মালিক বনে গেছেন। ঢাকায় তার একাধিক ফ্লাট, বাসাবাড়ি, জমিজমা ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ইতিমধ্যেই তার এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জেলা প্রশাসক, ভূমি মন্ত্রণালয় ও বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন দপ্তরের লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.