সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : চট্টগ্রামে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদ রিফাতের মরদেহ মানিকগঞ্জে এসে পৌছলে তাকে এস নজর দেখতে ছুটে এসেছে শত শত মানুষ।

Advertisement

আজ শুক্রবার (১০ মে) দুপুর ১২টার দিকে বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে এসে পৌছায়।

বাদ জুমআ মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আসিম জাওয়াদের পরিবারের লোকজন। জানাজা শেষে মানিকগঞ্জ পৌর এলাকার সেওতা কবরস্থানে তাকে তার নানার কবরের পাশে দাফন করা হবে বলে জানিয়েছে আসিম জাওয়াদ রিফাতের খালু।

আসিম জাওয়াদের মৃত্যুর খবরে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শোক প্রকাশ করেন এবং নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, আসিম জাওয়াদ রিফাতের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামে। তার বাবা ডা. মোহাম্মদ আমানউল্লাহন একজন চিকিৎসক। আর মা নিলুফার খানম সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষকা। রিফাত নারায়ণগঞ্জে বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম অন্তরা আক্তার। মৃত্যুকালে সে এক কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন।

গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন জহুরুল হক ঘাঁটির বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়ে মারা যান স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.