Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home স্বামীর শোক না কাটতেই ছেলে জিম্মির খবর পেলেন হোমায়রা
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

স্বামীর শোক না কাটতেই ছেলে জিম্মির খবর পেলেন হোমায়রা

By Shamim RezaMarch 14, 20242 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : স্বামীকে হারানোর এক মাস না যেতেই ছেলেকে নিয়ে দুঃসংবাদ পেলেন হোমায়রা বেগম। সোমালিয়ার দস্যুদের হাতে জিম্মি জাহাজের ২৩ জনের মধ্যে আছেন তার ছেলে আইয়ুব খান। ছেলের জিম্মি হওয়ার খবর পেয়ে বারবার আর্তনাদ করছেন লক্ষ্মীপুরের এই নারী।

সোমালিয়ার দস্যুদের হাতে জিম্মি

আজ বৃহস্পতিবার লক্ষ্মীপুরের রায়পুরে সোনাপুর ইউপির রাখালিয়া গ্রামের বিনন ব্যাপারী বাড়িতে গিয়ে আইয়ুবের মাকে ছেলের জন্য আর্তনাদ করতে দেখা যায়।

ইঞ্জিনিয়ার ক্যাডেট আইয়ুব খান রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাখালিয়া গ্রামের বিনন ব্যাপারী বাড়ির মৃত আজহার মিয়ার ছোট ছেলে। তিনি রাখালিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও রামগঞ্জের ফরিদ আহমেদ ভুঁইয়া একাডেমি থেকে এইচএসসি পাস করেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি থেকে মেরিন ইঞ্জিনিয়ারিং পাস করেন তিনি। প্রায় বছরখানেক ধরে ইন্টার্ন করছেন আইয়ুব।

মা হোমায়রা বেগম জানান, গত সোমবার বিকেলে আইয়ুবের সঙ্গে মোবাইল ফোনে শেষবার কথা বলেছেন। পরদিন মঙ্গলবার তার অন্য ছেলেদের সঙ্গেও কথা হয়েছে। কেউ তাকে কিছু জানায়নি। পরে রাতে নাতির কাছ থেকে শুনে মেজ ছেলেকে ফোন করে বিষয়টি জানতে চান। ছেলে তাকে জানিয়েছে, আইয়ুবের জন্য চিন্তা না করতে। ভারত মহাসাগরে আইয়ুবদের জাহাজ সোমালিয়ার দস্যুরা অস্ত্র ঠেকিয়ে কবজা করেছে।

এসব শোনার পর থেকেই আর স্বাভাবিক অবস্থায় নেই তিনি। আইয়ুবের কোনো খবরও পাওয়া যাচ্ছে না, তার ছেলে কেমন আছে; এসব বলেই কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধা মা।

কান্নাজড়িত কণ্ঠে হোমায়রা বেগম বলেন, ‘আমি আমার বাবারে চাই। আমি আর কী চাইতাম। আমি দুদিন ধরে জানপ্রাণ দিয়ে কোরআন শরিফ পড়ছি। আল্লাহ আপনি রহমত নাজিল করে দেন। আমার স্বামী মারা যাওয়ার ২০-২৫ দিন আগে সবশেষ আইয়ুব বাড়িতে এসেছিল। এক দিন থেকেই চলে গেছে।’

আইয়ুবের বন্ধু আবদুল্লাহ আল মারুফ বলেন, ‘আইয়ুব খুব ভালো ছেলে। আমরা তাকে সুস্থ অবস্থায় ফিরে পেতে চাই। সে যেন দ্রুত আবার আমাদের মধ্যে ফিরে আসে এই কামনাই করছি।’

আইয়ুবের প্রতিবেশী তারেক হোসেন বলেন, ‘চাচা (আইয়ুব) ভালো মনের অধিকারী। আমাদের সঙ্গে খুব ভালোভাবে মিশতেন ও খেলাধুলা করতেন। আমরা তাকে দ্রুত ফেরত চাই।’

শিক্ষার্থীদের জন্য বিশাল সুখবর, পাবেন আর্থিক সুবিধা

উল্লেখ্য, গত ১২ মার্চ বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে বাংলাদেশি পতাকাবাহী ‘এমভি আবদুল্লাহ’ নামের জাহাজটি নিয়ন্ত্রণে নেয় সোমালিয়ার দস্যুরা। ওই সময়ে জাহাজটি সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে প্রায় ৭০০ মাইল দূরে ছিল। জাহাজে থাকা ২৩ জন বাংলাদেশি নাবিক ও ক্রু বর্তমানে দস্যুদের হাতে জিম্মি। এরমধ্যে লক্ষ্মীপুরের আইয়ুব খান রয়েছেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
কাটতেই খবর চট্টগ্রাম ছেলে জিম্মির না পেলেন বিভাগীয় শোক সংবাদ সোমালিয়ার দস্যুদের হাতে জিম্মি স্বামীর হোমায়রা
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

February 5, 2026
Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

February 4, 2026
Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

February 4, 2026
Latest News
Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.