Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ স্বামীকে বশে আনতে ভণ্ডপীরের কাছে যুবতী, তারপর যা ঘটলো
বিভাগীয় সংবাদ ময়মনসিংহ

স্বামীকে বশে আনতে ভণ্ডপীরের কাছে যুবতী, তারপর যা ঘটলো

By Shamim RezaMay 29, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দ্বিতীয় স্ত্রীর কাছ থেকে স্বামীকে নিজের কাছে ফেরত আনতে এক পীরের দারস্থ হন গৃহবধূ তাছলিমা খাতুন। পীরের কথামতো ৯০ হাজার টাকার স্বর্ণালঙ্কার ও এক লাখ টাকা রেখেছিলেন তার কাছে। এরপর সেসব নিয়ে উধাও হন পীর। পরে অভিযোগ করলে ভণ্ডপীরকে গ্রেফতার করে পুলিশ।

স্বামীকে বশে

Advertisement

ভুক্তভোগী তাছলিমা খাতুন ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমারুলী গ্রামের মৃত আ. জব্বারের মেয়ে। ২০০৬ সালে সিরাজগঞ্জের শফিকুল ইসলামের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের তিন ছেলে রয়েছে।

জানা যায়, শফিকুল ঢাকায় পোশাক কারখানায় কাজ করা অবস্থায় দুই বছর আগে দ্বিতীয় বিয়ে করেন। এরপর প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এতে স্বামীকে ফেরত পেতে বিভিন্ন কবিরাজের কাছে ছুটতে শুরু করেন তাছলিমা। স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে তাছলিমা মানসিকভাবে ভেঙে পড়লে ভণ্ডপীর মাছুমের সন্ধান দেন স্বজনরা।

মাছুমের বাড়ি নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামে। তাছলিমাকে ভণ্ডপীর আশ্বাস দেয় তার কাছে স্বামীকে ফেরত এনে দেবে এবং ভালোভাবে সংসার করবে। তার কথায় বিশ্বাস করে স্বামীকে ফেরত পেতে ব্যাকুল হয়ে পড়েন তাছলিমা। তখন ভণ্ডপীর মাছুম শর্ত দেন, স্বামীকে ফিরে পেতে হলে টাকা ও স্বর্ণালঙ্কার উপস্থাপন করতে হবে।

পরে তাছলিমা তিন জোড়া স্বর্ণের দুল ও একটি স্বর্ণের হার, যার দাম প্রায় ৯০ হাজার টাকা এবং নগদ এক লাখ টাকা দেন। ছয় মাস আগে টাকা ও স্বর্ণালঙ্কার দিলেও স্বামী ফেরত না আসায় চাপ দিলে উধাও হন প্রতারক মাছুম।

বিষয়টি ভুক্তভোগী নারী পুলিশ সুপারের কার্যালয়ে জানালে মঙ্গলবার (২৮ মে) ঈশ্বরগঞ্জের সোহাগী বাজার এলাকা থেকে আসামিকে গ্রেফতার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। একই দিন ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেছেন ভুক্তভোগী।

বিকিনি পরে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো নম্রতা, ভাইরাল ভিডিও

ময়মনসিংহ ডিবির ওসি ফারুক হোসেন বলেন, স্বামীকে ফেরত এনে দেওয়ার কথা বলে ভণ্ডপীর প্রতারণার মাধ্যমে নারীর কাছ থেকে ধাপে ধাপে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায়। মঙ্গলবার ওই ভণ্ডপীরকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

June 29, 2026
প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

June 29, 2026
সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

June 29, 2026

Latest News

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa