জুমবাংলা ডেস্ক : রাজৈর উপজেলায় গৃহবধূর ঘর থেকে তার পরকীয়া প্রেমিক শাহাজালাল খলিফার (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

Husband

Advertisement

গতকাল ভোরে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের চর বদরপাশা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শাহাজালাল চর বদরপাশা গ্রামের হোসেন খলিফার ছেলে। এ ঘটনায় পরকীয়া প্রেমিকা সনিয়া বেগম (২৫) ও তার স্বামী ইব্রাহিম হাওলাদারকে (৩৫) আটক করেছে রাজৈর থানার পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চর বদরপাশা গ্রামের ভ্যানচালক ইব্রাহিমের স্ত্রী সোনিয়ার সঙ্গে শাহজালালের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। দীর্ঘ ৫ বছর যাবত স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অবৈধ শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে আসছিলেন তারা।

এরই ধারাবাহিকতায় রাতে স্বামী ইব্রাহিমকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ায় সোনিয়া। পরে গভীর রাতে তার ঘরে প্রবেশ করে শাহজালাল। এর কয়েক ঘণ্টা পর সোনিয়ার ঘরে শাহজালালের মৃত্যুর ঘটনা টের পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পরে শাহজালালকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সাত ফুট লম্বা আইফোন তৈরি করে বিশ্বরেকর্ড, ভাইরাল ভিডিও

ওসি আসাদুজ্জামান হাওলাদার আসাদ জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত শাহজালালের পরকীয়া প্রেমিকা সোনিয়া বেগম ও তার স্বামী ইব্রাহিম হাওলাদারকে আটক করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.