আন্তর্জাতিক ডেস্ক : সমুদ্র সৈকতের ধারে আনন্দ করছেন পর্যটকরা। হঠাৎ একটি প্লেন অবতরণের জন্য এগিয়ে আসছে। দ্রুত গতিতে এসে, পর্যটকদের মাথার উপর মাত্র কয়েক ফুট দূরত্ব রেখে করে বেরিয়ে গেল সেটি। প্রবল হাওয়ার দাপটে পড়েও গেলেন কয়েকজন পর্যটক।

Advertisement
গায়ে কাঁটা দেওয়া এই বিমান অবতরণের ভিডিওটি সম্প্রতি প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখে রীতিমতো শিউরে উঠেছেন নেটিজেনরা। এই অবতরণের ভিডিও আপলোড হওয়ার পরেই রীতিমতো ভাইরাল হয়ে গেছে। লক্ষাধিক মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। কমেন্টও করেছেন হাজার হাজার নেটিজেন। ঘটনাটি গ্রীসের, স্কিয়াথোস এয়ারপোর্টের।

জানা গেছে, এমব্রেয়ার ই১৯০ বিমানটি অবতরণ করতে আসিল রানওয়েতে। কিন্তু অনেকটা আগেই আচমকা অনেক নিচে নেমে যায় সেটি। দ্রুতগতিতে উড়ে আসে এয়ারপোর্ট সংলগ্ন বিচের উপর দিয়ে। বিচে থাকা পর্যটকেরা ভয় পেয়ে নিচু হয়ে যান। পড়েও যান কেউ কেউ।

এমনিতে স্কিয়াথোস এয়ারপোর্টটি স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা নীচ দিয়ে বিমান অবতরণের জন্য বিখ্যাত। বিচের একদম পাশেই অবস্থিত এয়ারপোর্ট। পর্যটকদের প্রায়ই দেখা যায়, খুব কাছ দিয়ে উড়ে যাওয়া বিমানের সঙ্গে সেলফি তুলতে।

https://www.youtube.com/watch?v=qcpUmynoQVo&feature=youtu.be

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google