দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন রিপ্রেজেন্টেটিভ (এডিআর) পদে নিয়োগ দেওয়া হবে। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন রিপ্রেজেন্টেটিভ (এডিআর)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীদের এইচএসসি/আলিম বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে স্নাতক, স্নাতকোত্তর বা ফাজিল/কামিল ডিগ্রিধারী প্রার্থীদের আবেদনে নিরুৎসাহিত করা হয়েছে।
কাজের দায়িত্ব: প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করে নির্ধারিত রুট ও সময় অনুযায়ী ওষুধ পরিবহন ও বিতরণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি আন্তরিকতার সঙ্গে ক্যাশ সংগ্রহ ও তা যথাযথভাবে জমা দিতে হবে। ওষুধ পরিবহনের সময় ড্রাইভারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করাও দায়িত্বের অংশ।
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিস/ফিল্ড কার্যক্রম
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর
কর্মস্থল: যেকোনো স্থান
বেতন ও সুবিধা
মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ১৭,২১৫ টাকা। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, গ্র্যাচুইটি, লাভের অংশীদারিত্ব ও বার্ষিক ইনক্রিমেন্টসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১৬ মার্চ ২০২৬।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


