অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার পর থেকে পরকীয়ার অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হিংসাত্মক ও অপমানজনক মন্তব্যে লক্ষ্য হওয়ায় অভিনেত্রী ইফফাত আরা তিথি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি জানিয়েছেন, তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আশ্রয় নেওয়া ছাড়া বিকল্প নেই।

তিথি বলেন, সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে সাইবার বুলিং, অপমানজনক মন্তব্য এবং হুমকিপূর্ণ বার্তা এখন নিয়মিত হয়ে উঠেছে। কিছু লোক বাসার ঠিকানা প্রকাশ, ব্যক্তিগত কল রেকর্ড ফাঁস করা এবং হত্যার ও ধর্ষণের হুমকি দিচ্ছে। এ ধরনের আচরণ তিনি আর সহ্য করতে পারছেন না।
তিনি জানিয়েছেন, পুরো বিষয়টি ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনা হয়েছে এবং প্রয়োজনীয় প্রমাণাদি তাদের কাছে জমা দেওয়া হয়েছে।
তিথি স্পষ্ট করেছেন, ‘যদি আমি কোনো অপরাধ করে থাকি, তার বিচার হওয়া উচিত কেবলমাত্র আদালতের মাধ্যমে। ভিউ বা কনটেন্ট ক্রিয়েটরের মাধ্যমে সাইবার ট্রায়াল আমি মেনে নেব না।’
অভিনেত্রী সতর্ক করেছেন, ভবিষ্যতে এমন মানহানি বা সাইবার ট্রায়ালের শিকার হলে তিনি আরও কঠোর আইনগত ব্যবস্থা নেবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


