ইফতারের সময়ে ছোলা শুধু একটি স্বাদবর্ধক পদ নয়, এটি সারাদিনের রোজার ক্লান্তি দূর করার একটি প্রাকৃতিক শক্তিশালী খাবার। প্রোটিনে সমৃদ্ধ হওয়ায় এটি মাছ বা মাংসের সমতুল্য এবং প্রায়ই গরিবের প্রোটিন হিসেবে পরিচিত।

কেন ইফতারে ছোলা রাখা উচিত?
-ছোলায় থাকা শর্করা ধীরে ধীরে হজম হয়, ফলে এটি দীর্ঘ সময় শরীরে শক্তি যোগায় এবং ক্ষুধা বা অস্থির ভাব কমায়।
-১০০ গ্রাম ছোলায় প্রায় ১৭ গ্রাম প্রোটিন থাকে, যা শরীরের আমিষের ঘাটতি পূরণ করে এবং শরীরকে শক্তিশালী রাখে।
-ছোলার গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ায় এটি রক্তে শর্করার মাত্রা হঠাৎ বৃদ্ধি করে না। তাই ডায়াবেটিক রোগীদের জন্য এটি নিরাপদ।
-এতে প্রচুর আঁশ (ফাইবার) থাকায় কোষ্ঠকাঠিন্য কমে এবং খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি হ্রাস পায়।
-কাঁচা ছোলা আদার সঙ্গে খেলে অ্যান্টিবায়োটিকের চাহিদা পূরণ হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
-ভিটামিন ‘বি’ থাকার কারণে মেরুদণ্ডের ব্যথা এবং স্নায়ুর দুর্বলতা কমাতে সাহায্য করে।
-ছোলা প্রোটিন ও ফ্যাটের পাশাপাশি ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন এ, বি১, বি২, ফসফরাস ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ, যা হাড় মজবুত করে এবং ত্বক উজ্জ্বল রাখে।
পরামর্শ:
ইফতারে ভাজা ছোলার পরিবর্তে সেদ্ধ বা কাঁচা ছোলা খাওয়া শরীরের জন্য আরও উপকারী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


