রমজানে রোজা রাখা প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো (সূরা বাকারা: ১৮৩)।

এ ক্ষেত্রে রোজা রাখা ও ইফতারের জন্য নির্দিষ্ট দোয়াও রয়েছে। যার মাধ্যমে মহান রবের শুকরিয়া আদায়ের পাশাপাশি সওয়াব লাভ করা যায়। ইফতারের ছোট্ট দোয়াটি হলো-
اللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ
বাংলা: আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু।
অর্থ: হে আল্লাহ! আপনার জন্য আমি রোজা রেখেছি, আপনার রিজিক দ্বারাই ইফতার করছি।
মু’আয ইবন যুহরা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় এই দোয়াটি পড়তেন। (আবু দাউদ, হাদিস: ২৩৫০)
এছাড়াও ইফতারের পর নবীজি (সা.) আরও একটি দোয়া পড়তেন। ওমার (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করার পর বলতেন-
ذَهَبَ الظَّمَاءُ وَابْتَلَتِ الْعُرُوْقُ وَ ثَبَتَ الْأَجْرُ اِنْ شَاءَ اللهُ
বাংলা: ‘জাহাবাজ জামাউ, ওয়াবতালাতিল উ’রুকু, ওয়া ছাবাতাল আঝরূ ইনশাআল্লাহ।
অর্থ: পিপাসা চলে গেছে, (শরীরের) রগগুলো সতেজ হয়েছে। আল্লাহর মর্জি হলে সাওয়াবও প্রতিষ্ঠিত হয়ে গেছে। (মেশকাত, হাদিস: ১৯৯৩, সুনান আবু দাউদ, হাদিস: ২৩৫৭)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


