Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home ধর্ম মুসলিম বিশ্বে ঈদুল ফিতরের দিনে কিছু জনপ্রিয় খাবার
ইসলাম ধর্ম

মুসলিম বিশ্বে ঈদুল ফিতরের দিনে কিছু জনপ্রিয় খাবার

By Shamim Rezaমার্চ 20, 20262 Mins Read

একমাস রোজার শেষে মুসলিমরা ঈদ উদযাপন করছেন। সৌদি আরব এবং ইউরোপে ঈদ উদযাপিত হচ্ছে আজ শুক্রবার। বাংলাদেশসহ অন্য অনেক দেশে ঈদ হবে শনিবার। ঈদ মানেই উৎসব, তাই এই উৎসবের প্রধান উপকরণ খাওয়া-দাওয়া। ঈদের দিন প্রধান খাবারের সঙ্গে থাকে নানা রকমের মিষ্টিজাতীয় খাবার। বিশ্বের নানা প্রান্তের কিছু জনপ্রিয় ঈদের ডিশ সম্পর্কে নিচে তুলে ধরা হলো।

ঈদুল ফিতর

Advertisement

সেমাই

বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়া জুড়ে ঈদুল ফিতরের দিন সেমাই সবচেয়ে জনপ্রিয় খাবার। শুধু ঘি, চিনি এবং সুগন্ধি দিয়েও সেমাই রান্না করা যায়। আবার যখন ঘন দুধ দিয়েও রান্না করা হয়। সেটা অবশ্য পাকিস্তানে শির খুরমা নামে পরিচিত।

বিরিয়ানি

ব্রিটেন, বাংলাদেশ, পাকিস্তান, ভারতের মুসলিমদের কাছে ঈদের দিন অত্যন্ত জনপ্রিয় খাবার বিরিয়ানি। চাল, মাংস এবং সবজি দিয়ে তৈরি এই মুখরোচক খাবারের সঙ্গে থাকে দই এবং পুদিনার চাটনি। তবে ব্রিটেনে বিরিয়ানির জনপ্রিয়তার কারণ বোধগম্য। কেননা এখানকার জনসংখ্যার পাঁচ শতাংশ দক্ষিণ এশীয় বংশোদ্ভূত।

মানতি

রাশিয়ার জনসংখ্যার অন্ততপক্ষে ১৫ শতাংশ মুসলিম। ঈদের দিনে তাদের কাছে সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে মানতি। এটি এক ধরনের ডাম্পলিং বা পুলিপিঠা। এর ভেতর ভেড়া বা গরুর মাংসের কিমার পুর দিয়ে তা ভাপানো হয়। পরে মাখন এবং সাওয়ার ক্রিম দিয়ে পরিবেশন করা হয় এটি। যদিও অঞ্চলভেদে রেসিপি ভিন্ন হয়।

শানজি

চীনে প্রায় ২ কোটি ৩০ লাখের মতো মুসলিম রয়েছে। তাদের অধিকাংশের কাছে ঈদের দিন জনপ্রিয় খাবার হচ্ছে শানজি। ময়দার লেই দিয়ে মোটা করে নুডলস বানিয়ে তা ডুবো তেলে ভাজা হয়। তারপর সেগুলো পিরামিডের মতো করে সাজিয়ে পরিবেশন করা হয়। চীনের মুসলিম অধ্যুষিত শিনজিয়াং প্রদেশে উইগুর মুসলিমদের কাছে এটি খুবই জনপ্রিয় খাবার।

মাখনের তৈরি বিস্কুট

পুরু বিস্কিটের মধ্যে খেজুরের পেস্ট বা আখরোট বা পেস্তা বাদামের পুর দিয়ে ওপরে হালকা চিনির গুঁড়ো ছড়িয়ে দেওয়া হয়। রমজান মাস জুড়ে এবং ঈদের দিনে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে বিশেষ এই কুকি খুবই জনপ্রিয়। তবে দেশভেদে এর নাম ভিন্ন। যেমন সিরিয়ায় এর নাম মামুল, ইরাকে ক্লাইচা এবং মিসরে কাহাক।

কেটুপাট

নানা ধরনের মুখরোচক মিষ্টি ছাড়াও ইন্দোনেশিয়ায় ঈদের দিনে ঐতিহ্যবাহী একটি খাবার হচ্ছে কেটুপাট। এটা পামগাছের পাতায় মোড়া এক ধরনের চালের আটার পিঠা। মাংসের বিভিন্ন আইটেমের সঙ্গে (ওপর আয়ামণ্ডনারকেল দুধ দিয়ে রান্না মুরগি বা সাম্বাল গোরেং কেনটাং-বিফ এবং আলুর ডিশ) কেটুপাট পরিবেশন করা হয়।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

কামবাবুর

পাতলা রুটি বা প্যানকেকের মতো দেখতে এই খাবার সোমালিয়ায় খুবই জনপ্রিয়। মাংস বা সবজির সঙ্গে গরম গরম পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী এই খাবার। চিনি এবং দই দিয়ে আলাদাভাবেও খাওয়া হয় এই খাবর। ইথিওপিয়ায় এই খাবারের নাম ইনজেরা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

জুন 17, 2026
বর্ষা

বর্ষার বৃষ্টিতে হৃদয় শুদ্ধ করার আহ্বান

জুন 17, 2026
নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ১৭ জুন, ২০২৬

জুন 16, 2026
Latest News
নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

বর্ষা

বর্ষার বৃষ্টিতে হৃদয় শুদ্ধ করার আহ্বান

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ১৭ জুন, ২০২৬

Hajj

আরবি নববর্ষে পবিত্র কাবা শরিফে পরানো হলো স্বর্ণ-রৌপ্যখচিত নতুন গিলাফ

সৎকাজ

সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ: উম্মতে মুহাম্মাদির প্রধান দায়িত্ব

আজকের টাকার রেট

আজকের টাকার রেট: ১৬ জুন ২০২৬

ঈমান

ঈমান রক্ষায় ইসলামের নির্দেশনা: বিশুদ্ধ আকিদা, ইবাদত ও সৎ সঙ্গের গুরুত্ব

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ১৫ জুন, ২০২৬

Girls

দুই বিয়ে হওয়া নারী জান্নাতে কোন স্বামীর সঙ্গে থাকবে?

তাকওয়া

ধন-সম্পদ নয়, তাকওয়াই ইসলামে মর্যাদার ভিত্তি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa