জুমবাংলা ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে একসঙ্গে পাঁচ হাজার মানুষকে ইফতার করিয়েছেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

মঙ্গলবার (২৬ এপ্রিল) ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে স্থানীয় ইব্রাহীম খাঁ সরকারি কলেজ মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Advertisement

এতে ছোট মনির ছাড়া আরও বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান, উপজেলা চেয়ারম্যান নার্গিস আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান, টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম প্রমুখ ।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন– উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, যুগ্ন সম্পাদক মিনহাজ উদ্দিন প্রমুখ।

মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.