Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ইফতার করার পরেই পুলিশের বাড়িতে চুরি করতে ঢুকলো দুই চোর
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

ইফতার করার পরেই পুলিশের বাড়িতে চুরি করতে ঢুকলো দুই চোর

By Shamim RezaMarch 17, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : মাগরিবের আজান দিলে নিরাপত্তা দেওয়ালের ওপর বসে ইফতার করেন দুই যুবক। এরপরই তারা দুইজন চুরি করতে সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) হুমায়ুন বাশারের বাড়িতে ঢোকার চেষ্টা করেন। তবে স্থানীয় এক নারী দেখে ফেলায় পালিয়ে যান তারা।

Chor

Advertisement

এর আগে শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের আবিরনগর এলাকায় দেওয়ান বাড়িতে এ ঘটনা ঘটে। রোববার (১৭ মার্চ) সকালে লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম স্থানীয়রা সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। স্থানীয় একটি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে চোরদের ইফতারির পর চুরির চেষ্টার দৃশ্য ধারণ হয়।

পুলিশের এএসআই হুমায়ুন বাশার খাগড়াছড়িতে কর্মরত রয়েছেন। এ ব্যাপারে বক্তব্য জানতে তাকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় হুমায়ুন বাশারের স্ত্রী ফারজানা আক্তার সন্তানদের নিয়ে তার বাবার বাড়ি কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নে বেড়াতে যান। যাওয়ার সময় প্রতিবেশী রোকেয়া বেগমকে ঘরের চাবি দিয়ে যান। শনিবার ইফতারের পর রোকেয়া বেগম দেখতে পান দুই যুবক ওই পুলিশ কর্মকর্তার বাড়িতে ঢোকার চেষ্টা করছে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে থাকে। একপর্যায়ে ওই দুই যুবক নিরাপত্তা দেয়াল টপকে পালিয়ে যায়। তাদেরকে ধরার চেষ্টা করলে অস্ত্র দেখিয়ে পালিয়ে যায় ওই দুই চোর।

স্থানীয় একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দুই যুবক হেঁটে আসছেন। এরমধ্যে একজনের হাতে পলিথিনে ইফতার সামগ্রী। পরে তারা আজান দিলে দেয়ালে বসে ইফতারও করেন। এরপরই পুলিশের বাড়ির ভেতর ঢোকার চেষ্টা করেন।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) জহিরুল আলম সাংবাদিকদের বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাড়িটি খালি থাকায় ঘটনাটি ঘটেছিল।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ১৪ মার্চ চুরির ঘটনায় পুলিশ কাজ করছে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। ওই ঘটনা ডাকাতি নয়, চুরির ঘটনা ছিল। খুব শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

হাওয়াই চপ্পলে খাঁজ অংশগুলি কেন থাকে

এদিকে ১৪ মার্চ রাতে একই এলাকায় দক্ষিণ আফ্রিকান প্রবাসী রায়হান মাহমুদ ও ফোরকান মাহমুদদের বাড়িতে ঢুকে একদল মুখোশধারী প্রায় ৭ ভরি স্বর্ণালংকার, ৬০ হাজার টাকা ও ৩টি মোবাইল নিয়ে যায়। ঘরে থাকা সবাইকে বন্দুক ও ধারালো অস্ত্র দিয়ে জিম্মি করে ঘটনাটাটি ঘটনানো হয়। যাওয়ার সময় সবাইকে বেঁধে রেখে যায় মুখোশধারীরা। পরদিন পরিবারের সদস্য ইমরান হোসেন সদর মডেল থানায় ডাকাতির ঘটনায় মামলা করতে চাইলেও পুলিশ চুরি বলে অভিযোগ নিয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

June 29, 2026
প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

June 29, 2026
সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

June 29, 2026

Latest News

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa