Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ইলিশের দাম কমছে না যে কারণে
খুলনা বিভাগীয় সংবাদ

ইলিশের দাম কমছে না যে কারণে

By Shamim RezaAugust 25, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : বাজারে ইলিশের সরবরাহ প্রচুর তারপরও দাম কমছে না। যে কারণে সাধারণ মানুষ ইলিশ কিনে খেতে পারছে না। ভরা মৌসুমেও ইলিশের দাম কেন এত চড়া এমন প্রশ্ন খুলনার মিস্ত্রিপাড়া বাজারে আসা ক্রেতা শেখ রফিকের।

ইলিশের দামে

Advertisement

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে ইলিশের দাম নিয়ে ক্ষোভ আর হতাশা প্রকাশ করে তিনি বলেন, মিস্ত্রিপাড়া বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ৫০০-এক হাজার ৬০০ টাকা দামে। আর ৭০০-৮০০ গ্রামের মাছ বিক্রি হচ্ছে এক হাজার ২০০ টাকায়। অথচ কোনো বছরই এত দাম ছিল না।

খুলনার আড়ত ও বাজারে প্রচুর ইলিশ পাওয়া গেলেও দাম চড়া কেন- এমন প্রশ্নের জবাবে কেসিসি রূপসা মৎস্য আড়তের মেসার্স মদিনা ফিস ট্রেডার্সের পরিচালক মো. আবু মুছা বাংলানিউজকে বলেন, পদ্মা সেতু চালু হওয়ায় বরিশাল, ভোলা, পটুয়াখালী ও বরগুনার ইলিশ ঢাকায় চলে যায়। যে কারণে খুলনায় আগের মতো ইলিশ আসে না। এছাড়া মহাজন বা আড়তদাররা খুলনায় ইলিশ বিক্রি করতে চান না। খুলনার ৫ নম্বর মৎস্য অবতরণকেন্দ্রে ৪২ কেজিতে মণ। আর কেসিসি রূপসা মৎস্য আড়তে ৪৪ কেজিতে মণ হিসাব করা হয়।

যেখানে ঢাকায় ৪০ কেজিতে মণ হিসাব করা হয়। যার কারণে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় মাছ সরাসরি ঢাকায় চলে যায়। চরদুয়ানী থেকে ১৫০ টাকায় মোটরসাইকেলে করে মাছ ঢাকায় চলে যায়। ১০০-১২০ কেজি করে মাছ এক একটি মোটরসাইকেলে নিয়ে যায়। কেজিতে মাছ বিক্রি করে নগদ টাকা নিয়ে আসে। আগে ওইসব মাছ খুলনায় আসতো। এখন যেসব মাছ খুলনায় আসে সেগুলো আনেন ওইসব মহাজন, যারা খুলনা থেকে দাদন নিয়েছেন।

ইলিশ মাছের বর্তমান দাম প্রসঙ্গে তিনি বলেন, নদীর ইলিশ মাছ এক কেজি ওজনের এক হাজার ৬০০-এক হাজার ৬৫০ টাকা বিক্রি হচ্ছে। আর সাগরের ইলিশ কেজি এক হাজার ৫০০ টাকায়। নদীর ৮০০ গ্রামের মাছ এক হাজার ২০০-এক হাজার ৩০০ টাকা। সাগরের এক হাজার ১০০ টাকা। জাটকার দাম সবচেয়ে কম। নদীর জাটকা ৬০০ টাকা কেজি আর সাগরের জাটকা ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে অনেক ব্যবসায়ী বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ায় সমুদ্রগামী ট্রলারগুলোর জ্বালানি, পরিচালনা, জেলেদের খোরাকি ব্যয়, বরফ, মজুরি বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে দামের ওপর।

ময়লাপোতা সন্ধ্যা বাজারে খুচরা ইলিশ মাছ বিক্রেতা ইমদাদুল হক বাংলানিউজকে বলেন, ভাদ্র মাসে আগে যে পরিমাণ মাছ ধরা পড়তো এখন তার অর্ধেকও ধরা পড়ছে না। এখন এক কেজি ওজনের ইলিশ মাছ এক হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু এ সময় এ মাছ ৮০০-৯০০ টাকায় বিক্রি হওয়ার কথা। পদ্মা সেতু হওয়ার কারণে ইলিশ মাছ সরাসরি ঢাকায় চলে যাচ্ছে। যে কারণে খুলনায় মাছ কম আসছে। যার কারণে খুলনায় মাছের দাম কমছেও না।

এদিকে বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও দাম না কমায় সাধারণ ক্রেতাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

ময়লাপোতা সন্ধ্যা বাজারের ক্রেতা অ্যাডভোকেট হেলাল হোসেন বলেন, ইলিশ মাছের স্বাদ ভুলেছে মধ্যবিত্তরা। এক কেজি ইলিশ কিনলে সারা মাসের হিসাব মিলাতে হিমশিম খাচ্ছে মানুষ। গ্রামের কৃষক এক মণ ধান বিক্রির টাকায় এক কেজি ইলিশ কিনতে পারে না।

দুবাই থেকে শিখে শুরু করেন জমি ছাড়াই চাষবাস, এখন বছরে আয় ৭০ লাখ টাকা

শেখ লুৎফুন্নাহার পলাশী নামে এক নারী বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ হলেও এ মাছ কিনে খাওয়া অনেকের নাগালের বাইরে। বিশেষ করে মধ্যবিত্তদের।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

July 3, 2026
প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

July 3, 2026
Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

July 3, 2026

Latest News

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

chandpur-arrest

মায়ের একাধিক বিয়েতে ‘স্নেহবঞ্চিত হওয়ায়’ তাকে খুন করে ছেলে : পুলিশ

Barisal

বরিশালে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা

Hospital

প্রথমবারের মতো সরকারি হাসপাতালে গর্ভের শিশুর শরীরে রক্ত সঞ্চালন

Ashulia

​ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে ঝরল প্রাণ: কিশোরকে হত্যার পর বালুচাপা দেওয়ার চেষ্টা

উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও আলোচনা সভা

Nadi

যমুনা গিলছে ঘরবাড়ি, ঝুঁকিতে হাজারও পরিবার

Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa