Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ মানিকগঞ্জে অবৈধ সার বিক্রেতাদের ছড়াছড়ি, নায্য মূল্যে সার পাচ্ছে না কৃষক
ঢাকা বিভাগীয় সংবাদ

মানিকগঞ্জে অবৈধ সার বিক্রেতাদের ছড়াছড়ি, নায্য মূল্যে সার পাচ্ছে না কৃষক

By Saiful IslamOctober 29, 20242 Mins Read

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : হেমন্তের শুরু থেকেই জমিতে বিভিন্ন সবজি ও ফসল উৎপাদনে চাষাবাদ শুরু করেছে মানিকগঞ্জে কৃষকরা। চাষাবাদের শুরু হওয়ার পর থেকে পাল্লা দিয়ে বেড়েছে সারের চাহিদা। সারের দাম ও কৃষকের চাহিদার বিষয়টিকে গরুত্ব দিয়ে ভর্তুকি মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে সরকারিভাবে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হলেও কিছু অসাধু সার ব্যবসায়ীর কারণে বিফলে যেতে বসেছে মহান এই উদ্যোগটি।

মানিকগঞ্জে অবৈধ সার বিক্রেতাদের ছড়াছড়ি, নায্য মূল্যে সার পাচ্ছে না কৃষক
লাইসেন্সবিহীন বৈধ সারের দোকান। ছবি: জুমবাংলা
Advertisement

সার বিক্রয়ের সরকারি লাইসেন্স না থাকলেও চোরাই পথে সার কিনে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে সার বিক্রি করছে এসব অসাধু ব্যবসায়ীরা।

জানা গেছে, মানিকগঞ্জ সদর উপজেলাতেই লাইসেন্সবিহীন অসাধু সার ব্যবসায়ীর সংখ্যা ১৩ জন। অবৈধভাবে সার বিক্রি বন্ধে কৃষি অফিসের পক্ষ থেকে এসব ব্যবসায়ীদের মৌখিক ও লিখিতভাবে অনুরোধ জানিয়েও বন্ধ করা যায়নি সার নিয়ে তাদের কারসাজি। অপরদিকে, জেলার অন্যান্য উপজেলাতেও রয়েছে লাইসেন্সবিহীন অনেক সার ব্যবসায়ী। কৃষকের সারের চাহিদা বৃদ্ধির কারণে দৌরাত্ম্য বেড়েছে এসব অসাধু ব্যবসায়ীদের।

সরেজমিনে মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, ইউরিয়া সার ১৩৫০ টাকায়, টিএসপি সার ১৩৫০ টাকা, ১০৫০ টাকার ডিএপি সারের দাম বাড়িয়ে ১৩০০ টাকা থেকে ১৪০০ টাকা এবং ১০০০ টাকার এমওপি সারের দাম বাড়িয়ে ১৩০০ থেকে ১৩৫০ টাকায় বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ীরা। কোন কোন ব্যবসায়ীরা সারের দাম ঠিক রাখলেও কৃষকদের অতিরিক্ত কীটনাশক ও ওষুধ ধরিয়ে দেয়া হচ্ছে। এছাড়া, সার ও কীটনাশন বিক্রিতে ক্যাশ মেমো দেয়া হচ্ছে না কৃষকদের।

কৃষকরা জানান, সবাই জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ শুরু হওয়ার কারণে সারের চাহিদা বেড়েছে। দোকনদাররা যে দাম বলছে সেই দামেই সার কিনতে বাধ্য হচ্ছেন তারা।

লাইসেন্সবিহীন সার বিক্রেতা আব্দুর রহমান ও আমিনুল ইসলামের সাথে কথা হয় এই প্রতিবেদকের। তারা বলেন, কৃষ্ণপুর ইউনিয়নের মূল ডিলার সাবেক উপজেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেন। তার কাছ থেকে সার নিয়ে কৃষকদের নিকট বিক্রি করেন তারা।

বিষয়টি নিয়ে কথা বলতে মানিকগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসে গিয়ে কৃষি অফিসার ইমতিয়াজ আলমকে পাওয়া যায়নি। তবে, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. রবীআহ নূর আহমেদ বলেন, ইতোমধ্যে এসব অবৈধ সার বিক্রেতাদেরকে নোটিশ করা হয়েছে। এরপরও তারা সার বিক্রি বন্ধ না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj

অন্ধের জমি রক্ষায় এসপির দ্বারস্থ পরিবার, এএসআইয়ের হুমকি!

July 5, 2026
Nganj

আসামি ধরতে গেলে ৩ পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

July 4, 2026
JoypurHat

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

July 4, 2026

Latest News

Manikganj

অন্ধের জমি রক্ষায় এসপির দ্বারস্থ পরিবার, এএসআইয়ের হুমকি!

Nganj

আসামি ধরতে গেলে ৩ পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

JoypurHat

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

chandpur-arrest

মায়ের একাধিক বিয়েতে ‘স্নেহবঞ্চিত হওয়ায়’ তাকে খুন করে ছেলে : পুলিশ

Barisal

বরিশালে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা

Hospital

প্রথমবারের মতো সরকারি হাসপাতালে গর্ভের শিশুর শরীরে রক্ত সঞ্চালন

Ashulia

​ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে ঝরল প্রাণ: কিশোরকে হত্যার পর বালুচাপা দেওয়ার চেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa