আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ ৫ বছর অবৈধ সম্পর্কের পর অবশেষে স্ত্রীর হাতে ধরা খেলেন স্বামী। ইন্দোনেশিয়ার একটি প্রত্যন্ত অঞ্চলের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

শাশুড়ির সঙ্গে অবৈধ সম্পর্ক

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি রিসমা নামের একটি মেয়েকে বিয়ে করেন প্রেমিক সাজওয়ান (ছদ্মনাম) নামের এক যুবক। বিয়ের ঠিক ৩ দিনের মাথায় রিসমা যখন বাইরে যান, ঠিক ওই মুহূর্তে সাজওয়ান তাদের বাড়িতে প্রবেশ করেন এবং শাশুড়ির সাথে আলাপচারিতার এক পর্যায়ে তারা একটি রুমে প্রবেশ করেন। বিষয়টি একজন প্রতিবেশীর নজরে পড়লে তৎক্ষণাৎ হাতেনাতে দু’জনকে ধরে ফেলেন। এরপর প্রতিবেশীরা রিসমাকে খবর দিলে দ্রুত সে বাসায় ফিরে আসেন।

এরপর রিসমা তার মায়ের ব্যবহৃত মোবাইল নিয়ে সাজওয়ানের সঙ্গে সমস্ত আলাপচারিতার ভয়েস রেকর্ড, চ্যাটসহ সমস্ত কিছু দেখার পর, জানতে পারে যে, সাজওয়ান গত ৫ বছর ধরে তার মায়ের সঙ্গে বিবাহবর্হিভূত সম্পর্ক করে আসছে।

রিসমা জানান, মায়ের সঙ্গে তার সবসময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু বিয়ের পর তার প্রতি তার মায়ের মনোভাব হঠাৎ বদলে যায়। মায়ের এমন আচরণকে তিনি ক্ষমা করতে পারেন কি-না জানতে চাইলে রিসমা জানান, এটি কখনওই ক্ষমার যোগ্য নয়। তিনি তার সঙ্গে ঘটে যাওয়া এই অন্যায়ের সঠিক বিচার চান।

এদিকে, এই ঘটনার পরপরই এই দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, রিসমার মায়ের সঙ্গে তার স্বামীর পরকীয়ার ঘটনা এরই মধ্যে পুলিশ অবগত হয়েছে। তবে থানায় এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ।

নারীর পেটের ভেতরে মিলল ডাক্তারের গামছা!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.