জুমবাংলা ডেস্ক : মেহেরপুরে চেক ডিজঅনার মামলায় দুই সহোদরকে এক বছরের কারাদণ্ড এবং ২০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

Advertisement

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) মেহেরপুর যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কবির হোসেন হুজাইফা ডিক্লেয়ারের নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্টে দায়ের করা একটি মামলার রায়ে এই আদেশ দিয়েছেন।

সাজাপ্রাপ্ত দুই আসামি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খোদাবকস্ মিয়ার ছেলে কামরুজ্জামান চঞ্চল ও মনিরুজ্জামান নামের দুই সহোদর। আসামিদের বিরুদ্ধে একই দিনে সাজা পরোয়ানা ইস্যু করেছেন বিচারক।

মামলার এজহার সূত্রে জানা গেছে, আসামি কামরুজ্জামান চঞ্চল ও মনিরুজ্জামানের সঙ্গে বাদী হুজাইফা ডিক্লেয়ারের পারিবারিক সম্পর্ক থাকায় ব্যবসায়িক প্রয়োজনে আসামিরা ২০২০ সালের ৮ অক্টোবর তিন মাসের মধ্যে টাকা পরিশোধের শর্তে বাদীর কাছ থেকে ১০,০০,০০০ (দশ লাখ) টাকা ধার নেয়। অতঃপর ২০২১ সালের ১২ এপ্রিল আসামিদের মালিকানাধীন ফ্রিয়াস ট্রেডিং কোম্পানি লিমিটেড নামীয় সিটি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে একটি পেয়েবল চেক প্রদান করে। চেকটি নগদায়নের জন্য বাদী ওই দিনই সিটি ব্যাংক কুষ্টিয়া শাখাতে জমা দিলে, চেকটি ডিজঅনার হয়। এরপর আবার ২০২১ সালের ২৪ মে জনতা ব্যাংক লিমিটেড মেহেরপুর শাখায় চেক নগদায়ন করতে গেলে ব্যাংক চেক ডিজঅনার সার্টিফিকেট দেয়। পরে ২০২১ সালের ২৫ মে বাদী আসামিদের লিগ্যাল নোটিশ দিলেও তারা কোনো সাড়া না দেওয়ায় বাদী ২০২১ সালের ১৫ জুলাই আদালতে ১৮৮১ সালের নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্টের ১৩৮ ধারাতে আদালতে মামলা দায়ের করেন। মামলার রায়ে বাদী হুজাইফা ডিক্লেয়ার সন্তোষ প্রকাশ করেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.