আন্তর্জাতিক ডেস্ক : ফারুখ হাবিব নামে পিটিআইয়ের একজন সিনিয়ন নেতা জানিয়েছেন, ২১ এপ্রিল লাহোরে জনসভা করবেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এদিন জনগণের জন্য বড় চমক নিয়ে হাজির হবেন তিনি।

Advertisement

ফারুখ হাবিব জানান, এদিন লাহোরের মিনারই-পাকিস্তানে জনগেণের উদ্দেশে বড় ঘোষণা দেবেন সাবেক প্রধানমন্ত্রী।

এ ব্যাপারে তিনি বলেন, এই ঘোষণাটি ইমরান খানের আগের ঘোষণার চেয়েও বড় চমক হবে।

ওই নেতা জানান, ইতিমধ্যেই তারা তাদের বিভিন্ন কার্যক্রম শুরু করেছেন। তারা বিভিন্ন জায়গায় জনসভা করবেন। নারী, আইনজীবী ও মানবাধিকার কর্মীদের নিয়ে আলাদা সভা করবেন।

ফারুখ হাবিব আরও বলেন, আমরা শাহবাজ শরীফকে স্পষ্ট বার্তা দিতে চাই। পাকিস্তানে কোনো আমদানীকৃত সরকার চলবে না। আমরা সরকারকে তাদের কার্যক্রম চালাতে দেব না।

এদিকে সোমবার পাকিস্তানের জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করেন ইমরান খান। দুর্নীতিবাজ ও আমদানিকৃত সরকারের সঙ্গে একই পরিষদে বসতে পারবেন না এই কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

পদত্যাগ করার পর দ্রুততম সময়ের মধ্যে পাকিস্তানে নতুন নির্বাচন আয়োজন করার দাবি জানিয়েছেন ইমরান খান। তবে তার এ দাবি আপাতত মানবে না শাহবাজ শরীফের নেতৃত্বাধীন নতুন সরকার।

সূত্র: জিও নিউজ

রোজা না রাখায় মালয়েশিয়ায় গ্রেফতার ২

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.