আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে অ্যাসিড মেশানো খাবার দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

ইমরান খানের স্ত্রী বুশরা

Advertisement

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদপত্র দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়, ইমরান পত্নী বুশরা বিবির অসুস্থতার খবরে উদ্বেগ জানিয়ে জরুরি ভিত্তিতে তার স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে পিটিআই।

তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত ও সাজা হওয়ার পর বুশরা বিবি বর্তমানে ওই দম্পতির ইমরানের ইসলামাবাদের বানিগালা বাসভবনে বন্দি রয়েছেন, যেটিকে তার জন্য সাব-জেল ঘোষণা করা হয়েছে।

বুশরার মুখপাত্র ও পিটিআইয়ের আইনজীবী মাশাল ইউসুফজাই সামাজিক যোগায্গে মাধ্যম এক্সে একটি পোস্টে জানান, বুশরা বিবি তার পরিবারের সদস্য, ইমরান খানের বোন এবং পিটিআইয়ের আইনি দলের সঙ্গে দেখা করেছেন।

তিনি বলেন, ‘বুশরা একটি ভয়ংকর খবর জানিয়েছেন। তা হলো, তার খাবারে অ্যাসিডজাতীয় কিছু একটা দেয়া হয়েছিল। আর সেটা পাঁচদিন ধরে বুশরাকে প্রচণ্ড শারীরিক যন্ত্রণা দিচ্ছে।’

ইউসুফজাই বলছেন, বুশরা বিবির পাকস্থলীতে তীব্র প্রদাহ হচ্ছে। মুখে ও গলায় গুরুতর ক্ষত হয়েছে। এ কারণে পানি ও চায়ে ভিজিয়ে শুকনা টোস্ট ছাড়া আর কিছু খাওয়া তার জন্য কঠিন হয়ে গেছে। তিনি চরম যন্ত্রণার মধ্যে দিন কাটিয়েছেন।

এসময় মাশাল সতর্ক করে দিয়ে বলেন, বুশরার জীবনে ‘গুরুতর হুমকি’ দেখা দিয়েছে। যত দ্রুত সম্ভব বুশরাকে চিকিৎসক দেখানো, তার পরীক্ষা-নিরীক্ষা করা দরকার।

পৃথক এক এক্স বার্তায় পিটিআই জানিয়েছে, এখনকার ‘ফ্যাসিবাদী শাসন’ এতটাই নিচে নেমে গেছে যে তারা ইমরান খানের স্ত্রীর ওপর ‘নোংরা আক্রমণ’ করছে। তাকে চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না।

পোস্টটিতে আরও বলা হয়, ‘কোন ভুল করবেন না, এই জঘন্য কাজের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে বেশি দিন লাগবে না। পাকিস্তান শক্ত অবস্থানে আছে। ইমরান খান শক্ত অবস্থানে আছেন।’

এক অভিনেতার ঠোঁট আমার ঠোঁটে লাগায় বমি আসছিল : রাভিনা ট্যান্ডন

এছাড়াও এ বিষয়ে পাকিস্তানের উচ্চ আদালতের হস্তক্ষেপ কামনা করেছে পিটিআই।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.