Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক ইমরান খান-বুশরা বিবির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা
আন্তর্জাতিক প্রবাসী খবর

ইমরান খান-বুশরা বিবির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

By Mynul Islam Nadimডিসেম্বর 3, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সন্ত্রাসবিরোধী একটি আদালত (এটিসি) ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবি, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গেন্দাপুর এবং আরও ৯৩ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। গত সপ্তাহে ইসলামাবাদে বিক্ষোভের ঘটনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

pakistan

Advertisement

গত ১৩ নভেম্বর কারাগারে আটক ইমরান খান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকদের উদ্দেশ্যে ‘চূড়ান্ত ডাক’ দিয়ে ২৪ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভের আহ্বান জানান। তিনি পিটিআইয়ের নির্বাচনী ম্যান্ডেট পুনর্বহাল, আটক নেতাদের মুক্তি এবং ২৬তম সংবিধান সংশোধনী বাতিলের দাবি জানান।

ইসলামাবাদের সেই বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। পিটিআইয়ের দাবি অনুযায়ী, সংঘর্ষে তাদের ১২ সমর্থক নিহত হন এবং শতাধিক লোককে গ্রেফতার করা হয়।

ইসলামাবাদ পুলিশ সন্ত্রাসবিরোধী আদালতে ৯৬ জন সন্দেহভাজনের তালিকা জমা দেয়। এতে পিটিআইয়ের শীর্ষ নেতা ইমরান খান, বুশরা বিবি, আলী আমিন গেন্দপুর, সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভি, জাতীয় সংসদের সাবেক স্পিকার আসাদ কায়সার এবং বিরোধীদলীয় নেতা ওমর আইয়ুব খানসহ আরও অনেকে রয়েছেন। পুলিশের আবেদনের ভিত্তিতে বিচারক তাহির আব্বাস সিপরা তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বিক্ষোভ পরবর্তী দায়েরকৃত এফআইআরে পাকিস্তানের দণ্ডবিধি, সন্ত্রাসবিরোধী আইন এবং শান্তিপূর্ণ সমাবেশ ও জনশৃঙ্খলা আইন অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়, পিটিআই নেতারা পুলিশের ওপর হামলা চালানোর ষড়যন্ত্র করেন এবং সরকারি কর্মচারীদের কাজে লাগিয়ে সহিংসতায় প্ররোচিত করেন। এতে স্থানীয় বাসিন্দারা বাড়িতে আটকা পড়েন এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে মমতার মন্তব্য গুরুতর হুমকিস্বরূপ

ইমরান খান এর আগেও বিভিন্ন বিক্ষোভের ঘটনায় অভিযুক্ত হয়ে কারাগারে ছিলেন। ২০২৩ সালের সেপ্টেম্বরে থেকে অক্টোবরের মধ্যে বিভিন্ন বিক্ষোভ সংক্রান্ত মামলায় তিনি বিচারিক রিমান্ডে ছিলেন। ২০২২ সালের এপ্রিলে তার সরকার অনাস্থা ভোটে পরাজিত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
expatriate

প্রবাসীদের জন্য বড় সুখবর এবারের বাজেটে

জুন 11, 2026
নাবিক

ওমান উপকূলে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত

জুন 11, 2026
বাংলাদেশি নারী

দিল্লিতে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: চিকিৎসাধীন বাংলাদেশি নারীর মৃত্যু

জুন 11, 2026
Latest News
expatriate

প্রবাসীদের জন্য বড় সুখবর এবারের বাজেটে

নাবিক

ওমান উপকূলে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত

বাংলাদেশি নারী

দিল্লিতে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: চিকিৎসাধীন বাংলাদেশি নারীর মৃত্যু

প্রস্তাব

যুক্তরাষ্ট্র-সমর্থিত ইরান প্রস্তাব পাস, ৩ দেশের বিরোধিতা

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করল ইরান

ট্যুরিস্ট ভিসা

বাড়তি ৭৫০ ডলারে দ্রুত মার্কিন ভিসা ইন্টারভিউয়ের সুযোগ

Oil

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

তেলের দাম ঊর্ধ্বমুখী

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

আকাশসীমা বন্ধ

ইরানের হামলার আশঙ্কায় আকাশসীমা বন্ধ করল কুয়েত

জাহাজে হামলা

ওমান উপকূলে ভারতীয় জাহাজে হামলা, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল ভারত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa