জুমবাংলা ডেস্ক : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিএনপির ব্যানার ও ফেস্টুন ছেড়ার অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় সালিশের মাধ্যমে মীমাংসা করছে বিএনপি।

Advertisement

শুক্রবার (২৫ অক্টোবর) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিএনপি নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের সমানে।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে আমতলী ইউনিয়ন পরিষদের সামনে টাঙ্গানো বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে আমতলী গ্রামের নুর ইসলামের ছেলে মুনিম ইসলাম (১৭), লিটু খানের ছেলে সিয়াম খান (১৭) ও মনির মিয়ার ছেলে রনি মিয়া (১১)। পরে সেই ব্যানার ফেস্টুন আগুনে পুড়িয়ে দেয়া হয়।

পরে বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে আগুনে পোড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা সালিশ মীমাংসার মাধ্যমে সমাধান হয়।

কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, যারা এ কাজটি করছে তারা সাবালক নয়। ফলে গ্রাম্য সালিশের মাধ্যমে সমাধান করা হচ্ছে। ইতোমধ্যে ওইসব অভিযুক্তদের পরিবার ৫টি ব্যানার লাগিয়ে দিয়েছে। তবে গ্রাম্য সালিশের মাধ্যমে সমাধান না হলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.