Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ লক্ষ্মীপুরে সুপারির ফলন ভালো, তবে দাম কম
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

লক্ষ্মীপুরে সুপারির ফলন ভালো, তবে দাম কম

By Tarek Hasanডিসেম্বর 9, 2023Updated:ডিসেম্বর 9, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : এবার লক্ষ্মীপুরে সুপারির ভালো ফলন হয়েছে, তবে দাম অন্যবারের তুলনায় কিছুটা কম। উৎপাদন খরচ কম হওয়ায় লাভজনক জেলায় সুপারির আবাদ বেড়েছে। এখানকার উৎপাদিত সুপারি সুস্বাদু হওয়ায় বছরজুড়ে জেলাবাসীর চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। এ বছর সুপারির উৎপাদন লক্ষ্যমাত্রা ৬০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করছে কৃষি বিভাগ।

লক্ষ্মীপুরে সুপারির ফলন

Advertisement

লক্ষ্মীপুরের প্রায় প্রতিটি এলাকায় সারিবদ্ধ সুপারি গাছ সবার দৃষ্টি কাড়ে। এখানকার মাটি ও আবহাওয়া সুপারি উৎপাদনের উপযোগী। উপকূলীয় এ জেলার ৫টি উপজেলার প্রতিটি বাড়ির আঙিনা ও পতিত জমিতে সুপারি বাগান রয়েছে। এখন গাছ থেকে সুপারি সংগ্রহ, বিক্রি ও সংরক্ষণে ব্যস্ত সময় পার করছে কৃষকরা।

স্থানীয় কৃষি বিভাগের তথ্যমতে, গত বছর জেলায় সুপারি উৎপাদন হয়েছে ৬৪ হাজার ৭৫০ টন। চলতি বছর ৭ হাজার ২০০ হেক্টর জমিতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০ হাজার টন। যার বাজার মূল্য ৬০০ কোটি টাকারও বেশি।

সুপারি উৎপাদনে লাভবান হওয়ায় প্রতি বছর এ অঞ্চলের মানুষ নতুন নতুন সুপারি বাগান তৈরিতে ঝুঁকছেন। এ বছর বৃষ্টিপাত কম হওয়ায় সুপারির আকার কিছুটা ছোট এবং তবে বেশি ফলন হয়েছে। গত বছরের চেয়ে দাম কম।

শ্রমিকরা জানায়, সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত গাছ থেকে সুপারি সংগ্রহ করা হয়। সুপারি বাগানের এক গাছে উঠে অন্য গাছে যেতে হয়। আবহাওয়া ভালো থাকলে এভাবে প্রায় প্রতিদিন সুপারি সংগ্রহ করে শ্রমিকরা। এতে প্রত্যেকে প্রতিদিন ৭০০-৮০০ টাকা উপার্জন করে।

সুপারি ক্রেতা-বিক্রেতারা জানায়, অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত জেলার সুপারির হাটগুলো জমজমাট থাকে। চট্রগ্রামসহ বিভিন্ন স্থান থেকে আগত বেপারিরা সুপারি কিনে বস্তা ভরে। চাষিরাও দরকষাকষি করে সুপারি বিক্রি করে। এ বছর প্রতি পণ (৮০ টা) সুপারি বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকায়। মান ভালো হলে বিক্রি হচ্ছে ১০০-১৩০ টাকায়। এ অঞ্চলের সুপারি সাইজে বড় ও সুস্বাদু হওয়ায় জেলার বাইরে সুপারির চাহিদা বেশি বলে জানিয়েছে ক্রেতা-বিক্রেতারা।

আইফোনে আসছে পরিবর্তন, ডিসপ্লেতে থাকবে নতুন চমক

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ রেজাউল করিম ভূঁঞা জানান, সুপারি চাষ, পরিচর্যা, ফসল সংগ্রহ ও সংরক্ষণের বিষয়ে কৃষি বিভাগ প্রয়োজনীয় পরামর্শ দেয়ার চেষ্টা করে যাচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
প্রধানমন্ত্রীর সভায় শিমুল

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জুন 17, 2026
Manikganj

এসআইপুত্রের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক ও গর্ভপাতের অভিযোগ

জুন 17, 2026
সংস্কার

শাহরাস্তিতে ১২ বছর পর সড়ক সংস্কার শুরু, উঠেছে অনিয়মের অভিযোগ

জুন 17, 2026
Latest News
প্রধানমন্ত্রীর সভায় শিমুল

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

Manikganj

এসআইপুত্রের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক ও গর্ভপাতের অভিযোগ

সংস্কার

শাহরাস্তিতে ১২ বছর পর সড়ক সংস্কার শুরু, উঠেছে অনিয়মের অভিযোগ

চিকিৎসা

ঝিনাইদহে ভুল চিকিৎসায় রোগীর নাড়ি কাটার অভিযোগ, মেয়েকে বাঁচাতে নিঃস্ব বাবা

বেদে

নোয়াখালীর চাটখিলে বেদে পল্লীতে এসি লাগিয়ে মাদক ব্যবসা

নিহত

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের এটিএসআই নিহত

মরদেহ

মিরপুরে ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার

সংঘর্ষ

গোপালগঞ্জে বাস–ট্রাক ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত, আহত অর্ধশতাধিক

মরদেহ

পিরোজপুরে শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

পতাকা

চুয়াডাঙ্গায় আর্জেন্টিনা সমর্থকদের ২ হাজার ফুট দীর্ঘ পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa