আন্তর্জাতিক ডেস্ক : নানা নাটকীয়তার পর চ্যাটজিপিটির উদ্ভাবক প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদে ফিরেছেন স্যাম অল্টম্যান। স্থানীয় সময় মঙ্গলবার রাতে অল্টম্যানকে দায়িত্বে ফিরিয়ে আনা হয়। এর এক দিন পরই ওপেনএইআইয়ের পরিচালনা পর্ষদকে বরখাস্ত করেছেন তিনি। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্যাম অল্টম্যান

Advertisement

এর আগে গত শুক্রবার পরিচালনা পর্ষদের সদস্যরা অল্টম্যানলে সিইওর পদ থেকে সরিয়ে দেন। পরে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা জানান, স্যাম তাঁর প্রতিষ্ঠানে যোগ দেবেন।

এদিকে ওপেনএআইয়ের সাত শতাধিক কর্মী পরিচালনা পর্ষদকে লেখা এক খোলাচিঠিতে জানিয়ে দেন, স্যামকে না ফেরালে তাঁরাও চাকরি ছেড়ে দেবেন। এর পরপরই স্যামকে সিইও পদে ফিরিয়ে আনে ওপেনএআই।

এএফপি বলছে, সিইও পদে ফিরে এসেই ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদের একজন বাদে সবাইকে বরখাস্ত করেন অল্টম্যান। এখন শুধু টিকে আছেন অ্যাডাম ডি’অ্যাঞ্জেলো। তিনি জ্ঞান আহরণ ও শেয়ার করার ওয়েবসাইট কোরার সিইও। এখন তাঁর সঙ্গে পর্ষদে যোগ দিতে পারেন এক্স-সেলসফোর্সের কো-সিউও ব্রেট টেইলল এবং যুক্তরাষ্ট্রের সাবেক অর্থমন্ত্রী ও হার্ভার্ড ইউনির্ভার্সিটির প্রেসিডেন্ট ল্যারি সুমার্স।

এ ছাড়া নতুন করে পর্ষদে যোগ দিতে পারেন ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা গ্রেগ ব্রোকম্যান। গত শুক্রবার স্যাম চাকরি খোয়ানোর পরপরই ওপেনএআইয়ের প্রেসিডেন্টের পদ ছাড়ার ঘোষণা দেন গ্রেগ।

তানজিন তিশা ইস্যুতে ডিরেক্টরস গিল্ডের প্রতি গণমাধ্যমকর্মীদের যে আহ্বান

চ্যাটজিপিটি বাজারে আসার পর অ্যামাজন, গুগল, মাইক্রোসফ্ট এবং মেটাসহ অন্যান্য প্রযুক্তি কোম্পানিগুলোও এআই প্রযুক্তিতে এগোতে চাইছে। কোম্পানিগুলো বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.