জুমবাংলা ডেস্ক : কিশোরগঞ্জের হোসেনপুরে মসজিদের অজুখানা থেকে ফুটফুটে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।গতকাল বুধবার রাতে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামের একটি মসজিদের অজুখানা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

নবজাতক

Advertisement

সূত্র জানায়, বুধবার প্রায় রাত ১টার দিকে মসজিদের অজুখানায় নবজাতকটিকে কেউ রেখে যায়৷পরে কান্না শুনে স্থানীয়রা সেখানে গিয়ে দেখে এক নবজাতক পড়ে রয়েছে। এ ঘটনায় স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে ওই নবজাতককে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত প্রায় ১টার দিকে হোসেনপুর থানা পুলিশের সহযোগিতায় নবজাতক ছেলে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পৃথিবী ধ্বংস হতে আর কত বছর বাকি! কি বলছে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

বর্তমানে নবজাতকটিকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। আর তার খাবারের জন্য দুধের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার এই কর্মকর্তা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.