Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক চাল রফতানি নিষিদ্ধ করল ভারত
আন্তর্জাতিক

চাল রফতানি নিষিদ্ধ করল ভারত

By Saiful IslamJuly 21, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : উৎপাদন ঘাটতির আশঙ্কায় বাসমতি ছাড়া অন্যান্য সাদা চাল রফতানি নিষিদ্ধ করেছে ভারত। বৃহস্পতিবার (২০ জুলাই) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

চাল রফতানি নিষিদ্ধ করল ভারত

Advertisement

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে ভারতের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে পাঞ্জাব ও হরিয়ানাসহ কয়েকটি রাজ্যের নতুন রোপণ করা ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অনেক এলাকার কৃষককে পুনরায় ধান রোপণ করতে হয়েছে। এতে উৎপাদন ঘাটতির আশঙ্কায় চাল রফতানি নিষিদ্ধ করেছে ভারত।

এনডিটিভির এক প্রতিবেদনে হয়েছে, বৃহস্পতিবার (২০ জুলাই) থেকে ভারত সরকার বাসমতি নয় এমন সাদা চাল রফতানি নিষিদ্ধ করেছে। তবে খাদ্য নিরাপত্তার চাহিদা মেটাতে অন্যান্য দেশকে সরকার কর্তৃক প্রদত্ত অনুমতির ভিত্তিতে এবং তাদের সরকারের অনুরোধের ভিত্তিতে রফতানির অনুমতি দেয়া হবে।

এর আগে ব্লুমবার্গ জানিয়েছিল, খাদ্যপণ্যের মূল্য নাগালের মধ্যে নিয়ে আসতে ভারত বেশিরভাগ প্রজাতির চাল রফতানি বন্ধ করার কথা ভাবছে। এতে বিশ্বখাদ্য বাজারে নতুন করে অস্থিতিশীলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে ব্লুমবার্গ বলছে, ভারত এখন নন-বাসমতি চাল রফতানি বন্ধে আলোচনা করছে। কারণ দেশটিতে খাদ্যপণ্যের দাম ক্রমাগত বাড়ছে। কর্তৃপক্ষ চাইছে না যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাক। সে কারণে এমন পদক্ষেপ নেয়ার ভাবনা তাদের মাথায়।

তবে এমন কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ভারতের ৮০ শতাংশ চাল রফতানিতে প্রভাব পড়বে। এতে দক্ষিণ এশিয়ার দেশটির অভ্যন্তরীণ বাজারে চালের দাম কমলেও বিশ্ববাজারে উচ্চমূল্য দেখা দেবে।

বিশ্বের অর্ধেক জনসংখ্যার প্রধান খাদ্য ভাত। আর মোট বৈশ্বিক চাল সরবরাহের ৯০ শতাংশেরই ভোক্তা এশিয়ার মানুষ। ব্লুমবার্গের খবর বলছে, এল নিনো ফিরে আসার কারণে ফসলের ক্ষতি হবে, সেই আশঙ্কায় খাদ্যপণ্যের মূল্য গত দুই বছরের চেয়ে হবে আরও ঊর্ধ্বমুখী।

খবরে বলা হয়, বৈশ্বিক চাল বাণিজ্যের ৪০ শতাংশই ভারতের। তারা এবার কিছু প্রজাতির চাল রফতানিতে লাগাম টানতে চাইছে। গত বছর, তারা ভাঙা চাল রফতানি নিষিদ্ধ করে দিয়েছিল। এছাড়া ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর গম ও বাদামি চালের চালানের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছিল দিল্লি।

তখন মানুষকে চড়া দামে গম ও ভুট্টা কিনতে হয়েছিল। দেশটি এরইমধ্যে গম ও চিনি রফতানিতে বিধিনিষেধ আরোপ করে রেখেছে। তবে এই চাল রফতানিতে নিষেধাজ্ঞার ভাবনা নিয়ে ভারতের খাদ্য, বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়ের কোনো বক্তব্য পায়নি ব্লুমবার্গ।

উল্লেখ্য, পশ্চিম আফ্রিকার দেশ বেনিন, চীন, সেনেগাল, আইভরি কোস্ট, টোগোসহ শতাধিকের বেশি দেশে চাল রফতানি করে ভারত।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

July 5, 2026
Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

July 5, 2026
তেলাপিয়া মাছ

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

July 5, 2026

Latest News

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

তেলাপিয়া মাছ

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা সম্পন্ন

Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

ইরানের নতুন নেতা

ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

Khamini

বাবার শোকানুষ্ঠানে কেন নেই মোজতবা খামেনি?

বিদেশিদের সম্পত্তি

বিদেশিদের সম্পত্তি ক্রয়ে সৌদিতে নতুন আইন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa