পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে। বুধবার (২৯ এপ্রিল) কলকাতার সাউথ সিটি স্কুলে ভোট দেন টলিউডের তারকা অভিনেতা দেব।

ভোট প্রদানের পর গণমাধ্যমের মুখোমুখি হন দেব। এ অভিনেতা বলেন, “ভোটের মাধ্যমে আমরা ভালো একটা সরকার, ভালো একটি ভবিষ্যৎ যেন পাই। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, যথেষ্ট সংখ্যক মানুষ ভোট দিয়েছেন। এটাই তো হওয়া উচিত। যত বেশি ভোট পড়বে, ততই ভালো। প্রতিটা ভোটের গুরুত্ব আছে, এটা মানুষকে বুঝতে হবে।”
এবার কি তৃণমূলের লড়াই আরো কঠিন? নির্বাচন নিয়ে কী আশা করছেন দেব? এসব প্রশ্নের উত্তরে তৃণমূলের সংসদ সদস্য দেব বলেন, “আমি দলের কর্মী হিসেবে চাই, আমার দলই জিতুক। যে দলের হয়ে এক মাস প্রচার করেছি, চাই তারাই জিতুক। অন্য দলীয়কর্মীদের মতোই আমি চাই, চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিন। এটা আমার ইচ্ছা। রাজনৈতিক কর্মী হিসেবে এই চাওয়াটা অন্যায় নয়। কিন্তু বাকিটা ৪ মে সবাই জানতে পারব।”
ভারতকে ধর্মনিরপেক্ষ দাবি করে দেব বলেন, “বার বার বলেছি, আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ। তাই সব ধর্মকে সম্মান করতে হবে। বিশেষত, যারা দেশ চালান, তাদের ধর্মনিরপেক্ষ থাকতে হবে। মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী তো আসবে-যাবে। কিন্তু নির্বাচন কমিশন, সেনাবাহিনী, ইডি—এদের তো ধর্মনিরপেক্ষ থাকতেই হয়।”
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বলে রাখা ভালো, কয়েক দিন আগে শেষ হয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ। বুধবার (২৯ এপ্রিল) বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। কলকাতা ও রাজ্যের ৭ জেলার ১৪২টি আসনে এই ভোট চলছে। আগামী ৪ মে বিধানসভা নির্বাচনের ভোট গণনা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


