আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে বছরের পর বছর একচেটিয়ে আলু-পেঁয়াজের ব্যবসা করেছে ভারত। কিন্তু হাসিনা সরকারের পতনের পর নানা ইস্যুতে দুই দেশের সম্পর্কে ভাটা পড়েছে। এ কারণে ভারতের বিকল্প হিসেবে অন্য দেশ থেকে আলু ও পেঁয়াজ কেনার কথা ভাবছে বাংলাদেশ। এতে দুশ্চিন্তায় পড়েছে প্রতিবেশী দেশটি।

yunus

Advertisement

একদিকে বাংলাদেশের বাজার হারাচ্ছে ভারতীয়রা, অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান সে সুযোগ পেয়ে যাচ্ছে। কিছু দিন আগে পাকিস্তানের কাছ থেকে ২৫ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ। এবার আলু এবং পেঁয়াজ কেনার ক্ষেত্রে পাকিস্তানসহ অন্য আরও কয়েকটি দেশ বিকল্প হতে যাচ্ছে। এতে উদ্বেগ বাড়ছে নয়াদিল্লির। এ বিষয়ে মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকম।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কাছ থেকে চিনি আমদানির পর এখন আলু-পেঁয়াজের জন্য অতিরিক্ত উৎসের অনুসন্ধান করছে বাংলাদেশ। ফলে পাকিস্তান থেকে এ পণ্যগুলো কেনার সম্ভাবনা রয়েছে। পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং অতীতে আলু ও পেঁয়াজের প্রধান সরবরাহকারী ভারতের ওপর নির্ভরতা কমানোর জন্য বাংলাদেশের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ভারতীয় এই সংবাদমাধ্যমটির দাবি, বর্তমানে ভারত নির্ভরতা কমাতে নয়াদিল্লিকে বাদ দিয়ে পাকিস্তান-তুরস্ক-চীন বা অন্য কোনো দেশ থেকে পেঁয়াজ এবং আলু কিনতে পারে বাংলাদেশ।

ইতোমধ্যে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বা বিটিটিসি আলু ও পেঁয়াজ আমদানির জন্য বেশ কিছু সম্ভাব্য বিকল্প উৎস চিহ্নিত করেছে এবং এটা বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছে। এছাড়া এসব বিকল্প নিয়ে আমদানিকারকদের সঙ্গেও আলোচনা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.