Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক স্বাধীন ফিলিস্তিনের পক্ষে অবস্থান জানাল ভারত
আন্তর্জাতিক

স্বাধীন ফিলিস্তিনের পক্ষে অবস্থান জানাল ভারত

By iNews DeskOctober 13, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল ও ফিলিস্তিন প্রশ্নে নিজেদের অবস্থানে পরিবর্তন এনেছে ভারত। বৃহস্পতিবার দেশটি বলেছে, সার্বভৌম, স্বাধীন এবং টেকসই ফিলিস্তিন রাষ্ট্র গড়ার জন্য সরাসরি আলোচনা শুরু করাকেই ভারত বরাবর উৎসাহ দিয়ে এসেছে।

স্বাধীন ফিলিস্তিনের পক্ষে অবস্থান জানাল ভারত

Advertisement

ফিলিস্তিন ইস্যুতে ভারতের অবস্থানকে দীর্ঘদিনের এবং সামঞ্জস্যপূর্ণ হিসেবে বর্ণনা করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, ভারত আন্তর্জাতিক মানবিক আইন পালনের সর্বজনীন বাধ্যবাধকতা সম্পর্কে সচেতন। সরকার একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা দেখতে চায় যা নিরাপদ এবং স্বীকৃত সীমান্তের মধ্যে, পাশাপাশি (এবং) ইসরায়েলের সঙ্গে শান্তিতে অবস্থান করবে। আমাদের সেই অবস্থান একই রয়ে গেছে।

ফিলিস্তিনের পক্ষে ভারতের এই অবস্থান বদলকে আরব বিশ্বের আবেগের গতিমুখ বুঝেই পরিবর্তন বলে মনে করছে কূটনৈতিক মহল। কারণ শুরুতে হামাসের রকেট হামলার পরই তীব্র ভাষায় সন্ত্রাসের নিন্দা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তখনই ঘরোয়া বিরোধী মহলে এই বিতর্ক শুরু হয়েছিল যে, সরাসরি ফিলিস্তিন বিরোধিতায় নেমেছে মোদি সরকার যা ভারতের দীর্ঘদিনের বিদেশনীতির পরিপন্থী।

এদিকে ইসরায়েলের হাইফা বন্দর আদানির মালিকানায় থাকার বিষয়টি দিল্লির মত পরিবর্তনে ভূমিকা রেখেছে কিনা এ নিয়েও প্রশ্ন ওঠেছে। এর মধ্যে নয়াদিল্লি মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা চালিয়েছে।

সম্প্রতি আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসরায়েল পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তারই ফলস্বরূপ আজ (শুক্রবার) অরিন্দম বাগচী এ কথা বলেছেন।

৭ অক্টোবর রকেট হামলার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটিই প্রথম বিবৃতি। এরমধ্যে দুবার মুখ খুলেছেন মোদি। হামাসের হামলাকে ‘সন্ত্রাসবাদী হামলা’ বলে উল্লেখ করে দ্ব্যর্থহীন ভাষায় তিনি বলেছিলেন, এই কঠিন সময়ে ভারত সর্বতোভাবে ইসরায়েলের পাশে রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে তার ফোনে কথা হয়েছে বলেও জানিয়েছেন এক্স হ্যান্ডল-এ।

তবে শুক্রবারের বিবৃতিকে নিজেদের অবস্থানে পরিবর্তন বলে মানতে নারাজ দিল্লি। মন্ত্রণালয়ের শীর্ষ সূত্রের মতে, প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদী হামলার নিন্দা করেছিলেন। তিনি সার্বিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করেননি। তার সন্ত্রাসবিরোধী অবস্থান একই আছে।

আরব দেশগুলোর সঙ্গে ফিলিস্তিনের একাধিক কৌশলগত, অর্থনৈতিক ও সাংস্কৃতিক স্বার্থ রয়েছে। এর মধ্যে রয়েছে তেল। ভারতের সিংহভাগ তেলই ইরাক, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা হয়। কোনো কারণে যদি ভারতের আমদানি তেলের ‍ওপর কোনো হেরফের করার সিদ্ধান্ত নেয় মধ্যপ্রাচ্যের দেশগুলো তবে হয়তো রাশিয়া থেকে তারা আমদানি কিছুটা বাড়াতে পারবে। কিন্তু পুরো আমদানির বিকল্প কোনো উপায় পাবে না।

ফিলিস্তিনের সঙ্গেও ভারতের ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ১৯৭৪ সালে ভারতই প্রথম অ-আরব রাষ্ট্র যারা ফিলিস্তিনিদের ‘বৈধ প্রতিনিধি’ হিসেবে স্বীকৃতি দেয় এবং ১৯৮৮ সালে তারা একটি পূর্ণ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।

১৯৭৭ সালে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী এবং বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, মধ্যপ্রাচ্য সমস্যা সমাধানের জন্য ইসরায়েলকে অবশ্যই ফিলিস্তিনি ভূমি খালি করতে হবে যা তারা অবৈধভাবে দখল করেছে।

চলতি সপ্তাহে ইসরায়েল-হামাস শত্রুতা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পুনরায় আবির্ভূত হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa