জুমবাংলা ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ বলেছেন, ‘কুমিল্লার একটি স্থানে নোয়াখালী, কুমিল্লা, ফেনী অঞ্চলের আওয়ামী লীগ নেতারা একত্রিত হচ্ছেন সভা করার জন্য।

Somonnoyok

Advertisement

ভারতের আগরতলায় তারা একটি সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছেন। সেই সমাবেশ থেকে তারা একটি প্রবাসী সরকারের ঘোষণা দিতে চায়, শেখ হাসিনা ওই সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখতে পারেন বলে আমাদের দেশের গোয়েন্দাদের কাছে তথ্য আছে।’

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ‘ভাষা সাহিত্য চর্চা একাডেমী’ নোয়াখালীর আয়োজনে ‘নজরুল সাহিত্যে বৈষম্যবিরোধী চেতনা’ শীর্ষক আলোচনা এবং শহীদদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান ও দোয়া অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আবদুল হান্নান মাসুদ বলেন, ‘এখনও আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা এখন সাপের মতো বসে বসে অনেকটা বিশ্রাম নিচ্ছে। তাদের দাঁতকে আরও বেশি বিষাক্ত করছে। তাদের এই বিষাক্ত ছোবল আমাদের মানচিত্র ও পতাকার ওপরে দেয়ার জন্য অপেক্ষা করছে। আমাদের অনেকে তাদের মাথাচাড়া দিয়ে ওঠার জন্য সাহায্য করছে।’

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করতে গিয়ে এই সমন্বয়ক বলেন, ‘যখন আমরা স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে জুলাই মাসে আন্দোলন করেছি, ঘণ্টার পর ঘণ্টা শাহবাগের মোড়ে তপ্ত রোদে বসে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, তখন আমাদের উৎসাহ-অনুপ্রেরণা দেয়ার জন্য মঞ্চ থেকে নজরুলের গান বাজানো হতো।

নজরুলের গান চব্বিশের বিপ্লবে ছাত্রদের বিপ্লবী চেতনা জাগিয়ে তুলেছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আজ থেকে শত বছর আগে যে গান-কবিতা লিখেছিলেন, তা আজও বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে। বায়ান্নর ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, উনসত্তরের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, একাত্তরের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, চব্বিশের মহান বিপ্লবের নেতৃত্ব দিয়েছে নজরুলের লেখা গান।’

নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সময় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ ইসমাইল, ফেনী গার্লস ক্যাডেট কলেজের সহকারী অধ্যাপক মিজান বিন মজিদসহ অনেকে উপস্থিত ছিলেন।

50MP ক্যামেরার সঙ্গে দুর্দান্ত ফিচার নিয়ে হাজির Samsung Galaxy A16 4G, রইল দাম

আলোচনা শেষে গণঅভ্যুত্থানে নিহতদের জন্য দোয়া করা হয়। নিহতদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদানের টাকা তুলে দেন অতিথিরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.