অবতরণের পর চলন্ত উড়োজাহাজের জরুরি দরজা খুলে লাফ দিয়েছেন এক যাত্রী। ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরের এই ঘটনা ঘিরে যাত্রী আচরণ ও প্লেনের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। রবিবার এয়ার অ্যারাবিয়া একটি ফ্লাইট শারজাহ থেকে এসে অবতরণ করার পর ট্যাক্সি করার সময় এই ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

কর্মকর্তারা জানান, উড়োজাহাজটি মূল রানওয়ে ছাড়িয়ে ধীরে ধীরে টার্মিনালের দিকে যাচ্ছিল, ঠিক তখনই ওই যাত্রী জরুরি এক্সিট খুলে ট্যাক্সিওয়েতে লাফ দেন। তাৎক্ষণিকভাবে নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং উড়োজাহাজেরও কোনো ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার পর পাইলট বিষয়টি গ্রাউন্ড কর্তৃপক্ষকে জানান, ফলে দ্রুত সাড়া দেয় সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়। প্রায় এক ঘণ্টা প্রধান রানওয়ে বন্ধ রাখা হয় এবং এ সময় ফ্লাইটগুলো বিকল্প রানওয়েতে পরিচালনা করা হয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই যাত্রী ফ্লাইট চলাকালে অসুস্থ বোধ করছিলেন এবং অবতরণের আগে বমিভাবের কথা জানিয়েছিলেন। তবে এই শারীরিক অবস্থাই ঘটনার কারণ কি না, তা এখনও নিশ্চিত নয়। কীভাবে চলন্ত অবস্থায় জরুরি দরজা খোলা সম্ভব হলো এবং নিরাপত্তা প্রটোকল যথাযথভাবে মানা হয়েছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


