আন্তর্জাতিক ডেস্ক : ‘ভারত ২০৪৭ সালের মধ্যে উন্নত দেশ হয়ে যাবে। ধর্ম আর আর্থিক বিভেদের কোনো জায়গা থাকবে না ভারতে। গোটা বিশ্ব দীর্ঘদিন ধরে ভারতকে ১০০ কোটির ক্ষুধার পেট হিসাবে দেখে; কিন্তু এখন সেই ধারণা বদলেছে। ভারতকে এখন দুইশ কোটির দক্ষ হাত হিসাবে দেখছে দুনিয়া। শিগগিরই অর্থনীতিতে ভারত বিশ্বের সেরা তিনটি দেশের মধ্যে উঠে আসবে।’ রোববার রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এমনই দাবি করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement

এ সময় জি-২০ সম্মেলন আয়োজন নিয়ে তিনি বলেন, ‘এই সম্মেলন থেকে বেশকিছু পজিটিভ জিনিস মিলতে চলেছে। এ সম্মেলন হৃদয়ের খুব কাছের। জিডিপির দিকে চেয়ে থাকা দুনিয়া এখন মানবিক ভিত্তি হয়ে উঠছে বলেও তিনি জানান। জি-২০তে আমাদের কথাবার্তা এবং দৃষ্টিভঙ্গির দিকে তাকিয়ে গোটা দুনিয়া। শুধু আইডিয়া নয়, এতে রয়েছে রোডম্যাপ।’

তিনি আরও বলেন, ‘এবার জি-২০তে আমাদের অন্যতম অগ্রাধিকার আফ্রিকা। সবার কথা না শোনা হলে পৃথিবীকে নিয়ে ভবিষ্যতের কোনো পরিকল্পনাই সফল হবে না।’ সন্ত্রাস ও ডার্কনেট ইস্যুতে তিনি বলেন, ‘জঙ্গিরা ডার্কনেট, মেটাভার্স, ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করছে নিজেদের অসৎ লক্ষ্য পূরণে।’ এর প্রভাব সামাজিক নকশায় ভয়ংকর। সাইবার স্পেস অবৈধ আর্থিক কার্যকলাপ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য সম্পূর্ণ নতুন মাত্রা চালু করেছে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.